আফতাবনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আলাউদ্দিন গ্রেপ্তার
রাজধানীর আফতাবনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩-এর একটি আভিযানিক দল। বুধবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার তিতাস থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা। র্যাব সূত্র জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরমধ্যে রাজধানী মিরপুর মডেল থানায় ১টি ও কদমতলী থানায় একটি বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলা রয়েছে। এ ছাড়া কুমিল্লার তিতাস থানায় হত্যাসহ আরও ৬টি মামলা রয়েছে। র্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘মূলত অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। এর আগে তিনি আত্মগোপনে কেরানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে ছিলেন। সেখানেও অভিযান চালিয়েছিলাম। কিন্তু অভিযান সফল হয়নি।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি ওই ছাত্রলীগ নেতা নামপরিচয় গোপন করে আফতাবনগরে বাসা ভাড়া নি
রাজধানীর আফতাবনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩-এর একটি আভিযানিক দল।
বুধবার (২২ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার তিতাস থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৩-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
র্যাব সূত্র জানায়, আলাউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ২টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরমধ্যে রাজধানী মিরপুর মডেল থানায় ১টি ও কদমতলী থানায় একটি বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলা রয়েছে। এ ছাড়া কুমিল্লার তিতাস থানায় হত্যাসহ আরও ৬টি মামলা রয়েছে।
র্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘মূলত অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলাম। এর আগে তিনি আত্মগোপনে কেরানীগঞ্জের ইকুরিয়া নামক স্থানে ছিলেন। সেখানেও অভিযান চালিয়েছিলাম। কিন্তু অভিযান সফল হয়নি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ওই ছাত্রলীগ নেতা নামপরিচয় গোপন করে আফতাবনগরে বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করেন। সেখান থেকে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
What's Your Reaction?