আফতাবনগরে ডাকাতির প্রস্তুতি, ডিবির গুলিতে যুবক আহত
রাজধানীর বাড্ডার আফতাবনগরে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বাড্ডা থানার আফতাবনগরের এম ব্লকের ৫ নম্বর সেক্টরের স্ট্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। আরও পড়ুন চুরি করতে গিয়ে মা-মেয়ে-প্রতিবেশীকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা আটক পরে আহত পাভেলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
রাজধানীর বাড্ডার আফতাবনগরে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বাড্ডা থানার আফতাবনগরের এম ব্লকের ৫ নম্বর সেক্টরের স্ট্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের পিস্তল দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ পাল্টা এক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে তার ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।
পরে আহত পাভেলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির এই কর্মকর্তা।
আহত পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের সন্তান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করেন।
টিটি/ইএ
What's Your Reaction?

