আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৯ মে) রাবাতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, বস্ত্রশিল্প, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নারী ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনাও আলোচনা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। তিনি ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তার নামে রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুরের

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে এবং মরক্কোর সঙ্গে সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতার সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৯ মে) রাবাতে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, বস্ত্রশিল্প, ওষুধশিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নারী ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনাও আলোচনা হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে চায়। তিনি ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা স্মরণ করেন এবং তার নামে রাবাতে একটি সড়কের নামকরণ করায় মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরে মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ তুলে ধরে ব্যবসায়ী প্রতিনিধিদলকে বিনিয়োগের প্রস্তাব দেন শামা ওবায়েদ। জবাবে মরক্কোর শিল্পমন্ত্রী ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

jagonews24

কৃষিখাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিমন্ত্রী বাংলাদেশে ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান। পাশাপাশি মরক্কোর বাজারে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

একই দিনে মরক্কোর অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সঙ্গেও বৈঠক করেন শামা ওবায়েদ। সেখানে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ, নারী ও যুব ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল।

বর্তমানে শামা ওবায়েদ মরক্কো সফরে রয়েছেন। তিনি আজ বুধবার রাবাতে অনুষ্ঠিতব্য ফরাসি ভাষী পরিবেশে শান্তিরক্ষাবিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন।

জেপিআই/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow