আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

অনেক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।’ বিষয়টি নিশ্চিত করে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার বিকেলেই রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তিনি বলেন, 'এখনই সিনেমার নাম বা অন্য কোনো শিল্পীর নাম প্রকাশ করা যাচ্ছে না। কাস্টিং ও অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি।'  নির্মাতার ভাষ্য, এটি ‘বরবাদ’-এর সিক্যুয়াল নয়; বরং সম্পূর্ণ নতুন গল্পের একটি থ্রিলার-অ্যাকশন সিনেমা। তিনি বলেন, 'এটি একেবারেই মৌলিক গল্প। এতে কোনো রাজনৈতিক বিষয় থাকবে না। দর্শক সম্পূর্ণ নতুন ধরনের একটি সিনেমা দেখতে পাবেন।'  জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

অনেক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান শাকিব খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।’

বিষয়টি নিশ্চিত করে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার বিকেলেই রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তিনি বলেন, 'এখনই সিনেমার নাম বা অন্য কোনো শিল্পীর নাম প্রকাশ করা যাচ্ছে না। কাস্টিং ও অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি।' 

নির্মাতার ভাষ্য, এটি ‘বরবাদ’-এর সিক্যুয়াল নয়; বরং সম্পূর্ণ নতুন গল্পের একটি থ্রিলার-অ্যাকশন সিনেমা। তিনি বলেন, 'এটি একেবারেই মৌলিক গল্প। এতে কোনো রাজনৈতিক বিষয় থাকবে না। দর্শক সম্পূর্ণ নতুন ধরনের একটি সিনেমা দেখতে পাবেন।' 

জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের পাশাপাশি বিদেশের বিভিন্ন লোকেশনেও টানা শুটিং হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি পাবে।

উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও শাকিব খানের জুটি ব্যাপক সাড়া ফেলে। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শকমহলেও প্রশংসিত হয়। পরে ঈদুল আজহায় সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’ নির্মাণ করেন হৃদয়। এবার আবারও শাকিব খানকে নিয়ে নতুন মিশনে নামছেন এই নির্মাতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow