আবার বাবা-মা হচ্ছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা। নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে তাদের মেয়ে ‘দুয়া’-র হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। ছবির মাধ্যমেই দ্বিতীয় সন্তানের আগমনের বার্তা দেন এই তারকা জুটি। ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে প্রেমের শুরু হয় রণবীর-দীপিকার। এরপর প্রায় পাঁচ বছর সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। কোঙ্কনি ও সিন্ধি- দুই রীতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান ‘দুয়া’। এবার বছর ঘুরতেই দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন এই দম্পতি। সম্প্রতি ‘ওয়েভস ২০২৫’ সম্মেলনে মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন দীপিকা। তিনি জানান, মা হওয়ার পর তার জীবনের অগ্রাধিকার বদলে গেছে। ক্যারিয়ারের চেয়ে এখন সন্তানের প্রতি দায়িত্বকেই বেশি গুরুত্ব দেন তিনি। মাতৃত্ব তাকে আরও আ

আবার বাবা-মা হচ্ছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নেন তারা।

নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে তাদের মেয়ে ‘দুয়া’-র হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। ছবির মাধ্যমেই দ্বিতীয় সন্তানের আগমনের বার্তা দেন এই তারকা জুটি।

২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা সিনেমার শুটিং সেট থেকে প্রেমের শুরু হয় রণবীর-দীপিকার। এরপর প্রায় পাঁচ বছর সম্পর্কের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। কোঙ্কনি ও সিন্ধি- দুই রীতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

বিয়ের ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান ‘দুয়া’। এবার বছর ঘুরতেই দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন এই দম্পতি।

সম্প্রতি ‘ওয়েভস ২০২৫’ সম্মেলনে মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন দীপিকা। তিনি জানান, মা হওয়ার পর তার জীবনের অগ্রাধিকার বদলে গেছে। ক্যারিয়ারের চেয়ে এখন সন্তানের প্রতি দায়িত্বকেই বেশি গুরুত্ব দেন তিনি। মাতৃত্ব তাকে আরও আবেগপ্রবণ ও বাস্তববাদী করে তুলেছে বলেও জানান অভিনেত্রী।

এদিকে এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন রণবীর-দীপিকা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow