আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

বুবলীকে নিয়ে বেশ কদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছে অনলাইন পোর্টালগুলোতে। সেসব খবরে ছিল গুঞ্জন — আবার অন্তঃসত্ত্বা শবনম বুবলী। আবারও বাবা হতে যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান। এ খবর নিয়ে কোনো সংবাদমাধ্যমকে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাননি এই ঢালিউড অভিনেত্রী। তবে প্রকাশ্যে এ নিয়ে জানতে চাইলে নরম জবাব দিয়েছেন তিনি। আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার একটি পণ্যের বাজারযাত্রা অনুষ্ঠানে যোগ দেন শবনম বুবলী। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। অবধারিতভাবে তার কাছে জানতে চাওয়া হয় দ্বিতীয়বারের মতো মাতৃত্বের ঘটনাটি সত্য কি না। সেসময় অভিনেত্রী জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশের প্রয়োজন তার। শাকিব খানের সন্তানের মা হচ্ছেন কি না, সন্তান প্রসবে আবারও বিদেশে যাচ্ছেন কি না এসব প্রশ্নও করা হয় তাকে। সরাসরি এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলী। বরং বলেছেন ‘একটি মর্যাদাপূর্ণ আলোচনার প্রত্যাশা’র কথা। সাংবাদিকদের উদ্দেশে বুবলী বলেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

বুবলীকে নিয়ে বেশ কদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছে অনলাইন পোর্টালগুলোতে। সেসব খবরে ছিল গুঞ্জন — আবার অন্তঃসত্ত্বা শবনম বুবলী। আবারও বাবা হতে যাচ্ছেন ঢালিউড তারকা শাকিব খান। এ খবর নিয়ে কোনো সংবাদমাধ্যমকে প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানাননি এই ঢালিউড অভিনেত্রী। তবে প্রকাশ্যে এ নিয়ে জানতে চাইলে নরম জবাব দিয়েছেন তিনি।

আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার একটি পণ্যের বাজারযাত্রা অনুষ্ঠানে যোগ দেন শবনম বুবলী। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি। অবধারিতভাবে তার কাছে জানতে চাওয়া হয় দ্বিতীয়বারের মতো মাতৃত্বের ঘটনাটি সত্য কি না। সেসময় অভিনেত্রী জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার জন্য উপযুক্ত সময় ও অনুকূল পরিবেশের প্রয়োজন তার।

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

শাকিব খানের সন্তানের মা হচ্ছেন কি না, সন্তান প্রসবে আবারও বিদেশে যাচ্ছেন কি না এসব প্রশ্নও করা হয় তাকে। সরাসরি এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলী। বরং বলেছেন ‘একটি মর্যাদাপূর্ণ আলোচনার প্রত্যাশা’র কথা। সাংবাদিকদের উদ্দেশে বুবলী বলেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, সবকিছুরই একটা সময় আছে। আজ আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে এসেছি। এখানে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা ঠিক হবে না।’

অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে সরাসরি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি বুবলী। তিনি বলেন, ‘যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে বাংলাদেশটাকে নিরাপদ রাখব, এটাই আমার প্রত্যাশা। আমি একটি সুষ্ঠু পরিবেশ আশা করি।’

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

ভালোবাসা দিবস উদ্‌যাপনের পরিকল্পনা কী? এমন প্রশ্নে বুবলী জানান, তার কাছে ভালোবাসার মানুষগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি প্রতিটি দিনই ভালোবাসার আবহে কাটাতে চান। এ সময় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুবলী অনুরোধ করেন, শিল্পীদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন সবসময় সম্মান বজায় রাখা হয়। তিনি বলেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা অনেক বিষয় নিয়েই সংবাদ করবেন, দর্শকদেরও জানার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে সবার ক্ষেত্রেই এটা হয়ে আসছে। তবে আমার অনুরোধ থাকবে, যথাযথ সম্মান বজায় রেখে শিল্পীদের উপস্থাপন করা হোক, যেটা আপনারা বরাবরই করে আসছেন।’

বুবলী একমত হয়েছেন যে, শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকবে। তবে সেটি উপস্থাপনের ধরনে পেশাদারিত্ব থাকা জরুরি। তিনিও ধৈর্য ও সৌজন্যবোধ বজায় রেখে জীবন ও ক্যারিয়ারের বাকি দিনগুলো কাটাতে চান।

আবার মাতৃত্ব নিয়ে বুবলীর নরম জবাব

শাকিব খানের জুটি হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন বুবলী। তার সঙ্গে গোপন সম্পর্ক অস্বীকার করেও পরে তার সন্তানের মা হয়েছেন এই তারকা। শাকিবের সঙ্গে জুটি ভেঙে পরে আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। বুবলীকে সর্বশেষ দেখা গেছে গত বছর ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow