আবারও অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন, জবাবে যা বললেন বাবর
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। চলতি মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি পিএসএল ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের ভূমিকা। বিশেষ করে পাকিস্তান জাতীয় দলের নেতৃত্বে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে বাবর আজম জানিয়েছেন, ভবিষ্যতে অধিনায়কত্ব গ্রহণের সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করছেন না। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের স্বার্থ ও সাফল্য। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে ভাবছি না, আমি এখন শুধু পিএসএলের ফাইনালে মনোযোগ দিচ্ছি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেব।’ চলতি পিএসএল আসরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন বাবর। মূলত, তার অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। এখন পর্যন্ত দুটি সেঞ্চুরিসহ ১০ ইনিংসে করেছেন ৫৮৮ রান। চলমান আসরে তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব ফরম্যাটে পাকিস্তানের অধিন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে আছেন বাবর আজম। চলতি মৌসুমে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে তিনি পিএসএল ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন। তার এই অসাধারণ পারফরম্যান্সের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টি-টোয়েন্টি ফরম্যাটে বাবরের ভূমিকা। বিশেষ করে পাকিস্তান জাতীয় দলের নেতৃত্বে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
এ বিষয়ে বাবর আজম জানিয়েছেন, ভবিষ্যতে অধিনায়কত্ব গ্রহণের সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করছেন না। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের স্বার্থ ও সাফল্য। এ প্রসঙ্গে বাবর বলেন, ‘এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে ভাবছি না, আমি এখন শুধু পিএসএলের ফাইনালে মনোযোগ দিচ্ছি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেব।’
চলতি পিএসএল আসরের শুরু থেকেই দারুণ ফর্মে রয়েছেন বাবর। মূলত, তার অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। এখন পর্যন্ত দুটি সেঞ্চুরিসহ ১০ ইনিংসে করেছেন ৫৮৮ রান। চলমান আসরে তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক।
২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। ওয়ানডে বিশ্বকাপের পর তিনি সরে দাঁড়ালেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও নেতৃত্বে ফেরেন। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
সমালোচনা নিয়ে বাবর বলেন, ‘ভালো খেলুন বা খারাপ, সমালোচনা থাকবেই। তবে সমর্থকদের সমর্থন তাকে আত্মবিশ্বাস জোগায়।’ তিনি আরও বলেন, পিএসএলে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে, যাদের সঠিকভাবে গড়ে তোলা প্রয়োজন।
ফাইনালে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাবর বলেন, প্রতিটি দলের নিজস্ব পরিকল্পনা থাকে এবং প্রতিপক্ষ ভালো খেলেই ফাইনালে উঠেছে। তবে তাদের দলও ধারাবাহিক ভালো পারফর্ম করছে এবং সেই ধারাই বজায় রাখতে চায়।
What's Your Reaction?