আবারও অনিশ্চয়তায় সাফ, কারণ জানালেন সভাপতি
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু ঐ সময় ভারত ফিফা আসিয়ান কাপে খেলবে। যে কারণেই সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘সাফের অন্যতম দেশ ভারত। তারা সেপ্টেম্বরে আসিয়ান টুর্নামেন্ট খেলবে। তাদের ছাড়া সাফ আয়োজন করা কঠিন। প্রথমত প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ কমবে, দ্বিতীয়ত স্পন্সর আগ্রহী হবে না। তাই সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে সাফ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।’ আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর মিলিয়ে দুই সপ্তাহের উইন্ডো ছিল। যা একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আদর্শ। নভেম্বরের উইন্ডো খুব সংক্ষিপ্ত মাত্র আট দিনের (৯-১৭)। এই সময়ের মধ্যে টুর্নামেন্ট সম্পন্ন করা কঠিন। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। দু’টি ভেন্যুতে উইন্ডোর আগে ও পরে দুই এক দিন সময় বাড়িয়ে আয়োজন করা সম্ভব।’ বাংলাদেশ সাফের আয়োজক হতে চায়। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এটি বাংলাদেশই হওয়ার সম্ভাবনা বেশি। সালাউদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশই আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে যা কিছু
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু ঐ সময় ভারত ফিফা আসিয়ান কাপে খেলবে। যে কারণেই সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে সাফ সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘সাফের অন্যতম দেশ ভারত। তারা সেপ্টেম্বরে আসিয়ান টুর্নামেন্ট খেলবে। তাদের ছাড়া সাফ আয়োজন করা কঠিন। প্রথমত প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষণ কমবে, দ্বিতীয়ত স্পন্সর আগ্রহী হবে না। তাই সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে সাফ আয়োজনের চেষ্টা করা হচ্ছে।’
আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর মিলিয়ে দুই সপ্তাহের উইন্ডো ছিল। যা একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আদর্শ। নভেম্বরের উইন্ডো খুব সংক্ষিপ্ত মাত্র আট দিনের (৯-১৭)। এই সময়ের মধ্যে টুর্নামেন্ট সম্পন্ন করা কঠিন। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, এটা অবশ্যই চ্যালেঞ্জিং। দু’টি ভেন্যুতে উইন্ডোর আগে ও পরে দুই এক দিন সময় বাড়িয়ে আয়োজন করা সম্ভব।’ বাংলাদেশ সাফের আয়োজক হতে চায়। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এটি বাংলাদেশই হওয়ার সম্ভাবনা বেশি। সালাউদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশই আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে যা কিছু দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।’
ভারত সাফের সদস্য হলেও ফিফা অনুমোদিত আসিয়ান কাপে খেলছে আমন্ত্রিত সদস্য হিসেবে। সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমসও রয়েছে। এএফসি অ-২৩ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলেছে এশিয়ার বাইরের দেশ অস্ট্রেলিয়া। এশিয়ান গেমসে অস্ট্রেলিয়ার পরিবর্তে ভারতের খেলার সম্ভাবনা রয়েছে। ভারত এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল অংশগ্রহণ না করলে বয়স ভিত্তিক দল সাফে প্রেরণ করবে কিনা সেটাও দেখার বিষয়।
কানাডার ভ্যাঙ্কুভারে এএফসি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। সেই কংগ্রেসে সাফ সভাপতি ও সাধারণ সম্পাদকের আমন্ত্রণ ছিল। সাফ সভাপতি সালাউদ্দিন কানাডায় সভা অংশগ্রহণ করেননি। সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল সভা শেষ করে এখন সাফ কার্যালয় ঢাকায় যোগদান করেননি। কানাডা থেকে আমেরিকা হয়ে তার নিজ দেশ নেপাল ঘুরে ভারতের গোয়ায় নারী সাফ টুর্নামেন্ট আয়োজন করে একবার ঢাকায় ফিরবেন।
দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ হিসেবে খ্যাত সাফ দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৩ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে সর্বশেষ খেলা হয়েছিল। গত বছর সাফের সূচি থাকলেও সেটা স্থগিত হয়ে এই বছর আয়োজনের জন্য নির্ধারিত হয়। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি সাফ নিলেও হঠাৎ ভারতের ঐ সময়েই আসিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণ ফের সাফকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
What's Your Reaction?