আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করা জনপ্রিয় টিভি জুটি নিনা দব্রেভ ও পল ওয়েসলি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ' -এ তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার তারা অভিনয় করছেন ‘ইউ ডিজার্ভ টু নো’ নতুন থ্রিলারধর্মী চলচ্চিত্রে। এটি মুক্তি পাবে হুলু ওটিটি প্ল্যাটফর্মে। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে লেখক অ্যাগি ব্লুম থম্পসনের ২০২৫ সালে প্রকাশিত একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। এর চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় সিরিজ ‘গ্র্যান্ড হোটেল’এর নির্মাতা ব্রায়ান ট্যানেন। গল্পের কেন্দ্রে রয়েছে শহরতলির পাশাপাশি বসবাস করা তিন দম্পতি, যারা দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু হঠাৎ এক স্বামীর রহস্যজনক হত্যাকাণ্ডে বদলে যায় সবকিছু। তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে লুকিয়ে থাকা গোপন সত্য, অবিশ্বাস এবং সম্পর্কের টানাপোড়েন। একসময়ের অটুট বন্ধুত্ব ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। সিনেমায় নিনা দব্রেভকে দেখা যাবে গোয়েন চরিত্রে এবং পল ওয়েসলি অভিনয় করবেন স্কট চরিত্রে। প্রতিবেশী এই দুই চরিত্র হত্যাকাণ্ডের তদন্তে একেবারে বিপরীত অবস্থানে দাঁড়ায়। ঘটনার জট খুলতে গিয়ে তাদের সম্প

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

বিশ্বজুড়ে দর্শকদের হৃদয় জয় করা জনপ্রিয় টিভি জুটি নিনা দব্রেভ ও পল ওয়েসলি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। জনপ্রিয় সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ' -এ তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার তারা অভিনয় করছেন ‘ইউ ডিজার্ভ টু নো’ নতুন থ্রিলারধর্মী চলচ্চিত্রে। এটি মুক্তি পাবে হুলু ওটিটি প্ল্যাটফর্মে।

চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে লেখক অ্যাগি ব্লুম থম্পসনের ২০২৫ সালে প্রকাশিত একই নামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে। এর চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় সিরিজ ‘গ্র্যান্ড হোটেল’এর নির্মাতা ব্রায়ান ট্যানেন।

গল্পের কেন্দ্রে রয়েছে শহরতলির পাশাপাশি বসবাস করা তিন দম্পতি, যারা দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু হঠাৎ এক স্বামীর রহস্যজনক হত্যাকাণ্ডে বদলে যায় সবকিছু। তদন্ত যত এগোতে থাকে, ততই সামনে আসে লুকিয়ে থাকা গোপন সত্য, অবিশ্বাস এবং সম্পর্কের টানাপোড়েন। একসময়ের অটুট বন্ধুত্ব ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে।

সিনেমায় নিনা দব্রেভকে দেখা যাবে গোয়েন চরিত্রে এবং পল ওয়েসলি অভিনয় করবেন স্কট চরিত্রে। প্রতিবেশী এই দুই চরিত্র হত্যাকাণ্ডের তদন্তে একেবারে বিপরীত অবস্থানে দাঁড়ায়। ঘটনার জট খুলতে গিয়ে তাদের সম্পর্কও পৌঁছে যায় তীব্র দ্বন্দ্ব ও সংঘাতের মুখে।

অভিনয়ের পাশাপাশি এই প্রকল্পে আরও বড় দায়িত্ব পালন করছেন নিনা ও পল। তারা দুজনই চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করছেন। তাদের সঙ্গে প্রযোজনা টিমে যুক্ত রয়েছেন উপন্যাসের লেখক অ্যাগি ব্লুম থম্পসন এবং চিত্রনাট্যকার ব্রায়ান ট্যানেন।

দীর্ঘদিন পর নিনা দব্রেভ ও পল ওয়েসলির এই পুনর্মিলন ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ-এর পর আবারও তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow