আবারও একসাথে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন

জেনেভায় রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে ছয় ঘণ্টার একটি গোপন বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবার রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। তাসের বরাত দিয়ে বলা হয়েছে, এই দফার আলোচনায় অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি সাধারণ কাঠামোতে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে ছিল ভূখণ্ড, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু। জেনেভার এ বৈঠকে ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুশ প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র এই আলোচনাকে খুবই উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছে। বুধবার আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে জটিল ও আপসনির্ভর অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আবুধাবিতে আগের বৈঠকের তুলনায় জেনেভার আলোচনায় আরও বেশি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভূখণ্ডসহ সব বড় ইস্যু এজেন্ডায় ছিল। প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক

আবারও একসাথে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন

জেনেভায় রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে ছয় ঘণ্টার একটি গোপন বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবার রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।

তাসের বরাত দিয়ে বলা হয়েছে, এই দফার আলোচনায় অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি সাধারণ কাঠামোতে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এসব বিষয়ের মধ্যে ছিল ভূখণ্ড, সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু।

জেনেভার এ বৈঠকে ইতালি, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি এসব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলেও জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুশ প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্র এই আলোচনাকে খুবই উত্তেজনাপূর্ণ বলে বর্ণনা করেছে। বুধবার আবারও আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বৈঠকে জটিল ও আপসনির্ভর অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আবুধাবিতে আগের বৈঠকের তুলনায় জেনেভার আলোচনায় আরও বেশি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভূখণ্ডসহ সব বড় ইস্যু এজেন্ডায় ছিল।

প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে এ বৈঠককে বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকগুলো মূলত যুদ্ধবিরতি ও সামরিক সমন্বয় নিয়ে হলেও তেমন অগ্রগতি হয়নি। তাই এবার আলোচনায় রাজনৈতিক, ভূখণ্ড ও নিরাপত্তা ইস্যুকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow