আবারও গভর্নরের সঙ্গে দেখা করলেন বিজয়, শপথ কবে

তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানিয়েছেন অভিনেতা-রাজনীতিক ‘থালাপতি’ বিজয়।  শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান তিনি। এ সময় তার দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।  পরে বিজয়ের দলের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার বেলা ১১টায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। যদিও গভর্নর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সময় নিশ্চিত করা হয়নি। এর আগে গভর্নর আর্লেকার স্পষ্ট করে দেন, পর্যাপ্ত সমর্থনের নিশ্চয়তা ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। বুধবার ও বৃহস্পতিবার দুই দফা বৈঠকেও বিজয়কে ফিরিয়ে দেন তিনি।  আমন্ত্রণ পেতে ব্যর্থ হয়ে বিজয়ের দল ছোট দলগুলোর সঙ্গে সমঝোতা করে। এভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেলেন থালাপাতি বিজয়। তার দল টিভিকের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে-সহ দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পাওয়ায় বিজয় অনায়াসেই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। টিভিকে সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের স

আবারও গভর্নরের সঙ্গে দেখা করলেন বিজয়, শপথ কবে
তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানিয়েছেন অভিনেতা-রাজনীতিক ‘থালাপতি’ বিজয়।  শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান তিনি। এ সময় তার দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।  পরে বিজয়ের দলের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার বেলা ১১টায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। যদিও গভর্নর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সময় নিশ্চিত করা হয়নি। এর আগে গভর্নর আর্লেকার স্পষ্ট করে দেন, পর্যাপ্ত সমর্থনের নিশ্চয়তা ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। বুধবার ও বৃহস্পতিবার দুই দফা বৈঠকেও বিজয়কে ফিরিয়ে দেন তিনি।  আমন্ত্রণ পেতে ব্যর্থ হয়ে বিজয়ের দল ছোট দলগুলোর সঙ্গে সমঝোতা করে। এভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেলেন থালাপাতি বিজয়। তার দল টিভিকের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে-সহ দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পাওয়ায় বিজয় অনায়াসেই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। টিভিকে সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা। সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া বামপন্থি দল সিপিআই এবং সিপিএম এর জন্য দুটি মন্ত্রিত্ব রাখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow