আবারও পাকিস্তানের অধিনায়ক হতে চান কি না- যা বললেন বাবর

  পাকিস্তান সুপার (পিএসএল) লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবার বাবর আজম। এক মৌসুমে পিএসএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড এখন তার দখলে। দুর্দান্ত এই ফর্মের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে টি-টোয়েনির বাবরকে নিয়ে। আলোচনা হচ্ছে আবারও তিনি পাকিস্তানের অধিনায়ক হবেন কিনা, এ বিষয়েও। বাবর আজম নিজেও জানিয়েছেন, অধিনায়কত্ব গ্রহণের সম্ভাবনা তিনি নাকচ করছেন না। দলের স্বার্থই সবসময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। । তিনি বলেন, ‘এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে ভাবছি না, আমি এখন শুধু পিএসএলের ফাইনাল নিয়ে মনোযোগ দিচ্ছি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেব।” চলতি পিএসএল আসরে দারুণ ফর্মে রয়েছেন বাবর। তিনি পেশোয়ার জালমিকে ফাইনালে তুলেছেন এবং দুটি সেঞ্চুরিসহ ১০ ইনিংসে করেছেন ৫৮৮ রান। চলমান আসরে তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। ওয়ানডে বিশ্বকাপের পর তিনি সরে দাঁড়ালেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার

আবারও পাকিস্তানের অধিনায়ক হতে চান কি না- যা বললেন বাবর

 

পাকিস্তান সুপার (পিএসএল) লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবার বাবর আজম। এক মৌসুমে পিএসএল ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড এখন তার দখলে। দুর্দান্ত এই ফর্মের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে টি-টোয়েনির বাবরকে নিয়ে।

আলোচনা হচ্ছে আবারও তিনি পাকিস্তানের অধিনায়ক হবেন কিনা, এ বিষয়েও। বাবর আজম নিজেও জানিয়েছেন, অধিনায়কত্ব গ্রহণের সম্ভাবনা তিনি নাকচ করছেন না। দলের স্বার্থই সবসময় তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। । তিনি বলেন, ‘এই মুহূর্তে অধিনায়কত্ব নিয়ে ভাবছি না, আমি এখন শুধু পিএসএলের ফাইনাল নিয়ে মনোযোগ দিচ্ছি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে দেশের স্বার্থেই সিদ্ধান্ত নেব।”

চলতি পিএসএল আসরে দারুণ ফর্মে রয়েছেন বাবর। তিনি পেশোয়ার জালমিকে ফাইনালে তুলেছেন এবং দুটি সেঞ্চুরিসহ ১০ ইনিংসে করেছেন ৫৮৮ রান। চলমান আসরে তিনিই সর্বোচ্চ রানসংগ্রাহক।

২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সব ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। ওয়ানডে বিশ্বকাপের পর তিনি সরে দাঁড়ালেও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও নেতৃত্বে ফেরেন। তবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সমালোচনা নিয়ে বাবর বলেন, ‘ভালো খেলুন বা খারাপ, সমালোচনা থাকবেই। তবে সমর্থকদের সমর্থন তাকে আত্মবিশ্বাস জোগায়।’

তিনি আরও বলেন, ‘পিএসএলে অনেক নতুন প্রতিভা উঠে এসেছে, যাদের সঠিকভাবে গড়ে তোলা প্রয়োজন।’

ফাইনালে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাবর বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব পরিকল্পনা থাকে এবং প্রতিপক্ষ ভালো খেলেই ফাইনালে উঠেছে। তবে তাদের দলও ধারাবাহিক ভালো পারফর্ম করছে এবং সেই ধারাই বজায় রাখতে চায়।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow