আবারও মোস্তাফিজের শিকার, আরও বিপাকে অস্ট্রেলিয়া
সিরিজে টিকে থাকার লড়াইয়ে আরও বিপাকে পড়লো অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারে ৩ উইকেট হারানোর পর অ্যালেক্স ক্যারি ও জস ইংলিশ মিলে বিপর্যয় সামলানোর চেষ্টা করছিলেন। তবে দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরেই ক্যারিকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। এতে করে তাদের ২৫ রানের জুটির সঙ্গে ভেঙে যায় প্রতিরোধও। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি। এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে। এসকেডি/আইএন
সিরিজে টিকে থাকার লড়াইয়ে আরও বিপাকে পড়লো অস্ট্রেলিয়া। প্রথম দুই ওভারে ৩ উইকেট হারানোর পর অ্যালেক্স ক্যারি ও জস ইংলিশ মিলে বিপর্যয় সামলানোর চেষ্টা করছিলেন। তবে দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরেই ক্যারিকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। এতে করে তাদের ২৫ রানের জুটির সঙ্গে ভেঙে যায় প্রতিরোধও।
মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি।
এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।
এসকেডি/আইএন
What's Your Reaction?