আবারও ৭ গোল! ব্রাজিলকে উড়িয়ে দিল তৌসিফের আর্জেন্টিনা

ঢাকাই নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার ফুটবলপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো নাটক বা অভিনয় নয়, বরং একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তৌসিফ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘চূড়ান্ত স্কোর: আর্জেন্টিনা ৭ - ২ ব্রাজিল।’ পোস্টটির সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন অভিনেতা। এক ছবিতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা একটি দল, যেখানে তৌসিফ নিজেও রয়েছেন। অন্য ছবিতে রয়েছে ব্রাজিলের জার্সি পরা প্রতিপক্ষ দল। ছবি ও পোস্ট দেখে সহজেই বোঝা যায়, দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ম্যাচেই ব্রাজিলকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তৌসিফদের আর্জেন্টিনা দল। পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিবেদন লেখা পর্যন্ত এতে ৮১ হাজারের বেশি রিয়েকশন জমা পড়েছে। পাশাপাশি হাজার হাজার মন্তব্যে সরব হয়েছেন নেটিজেনরা।বিশেষ করে অনেক আর্জেন্টিনা সমর্থক ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার স্মৃতি টেনে এনে নানা ধরনের রসিকতা করছেন। কে

আবারও ৭ গোল! ব্রাজিলকে উড়িয়ে দিল তৌসিফের আর্জেন্টিনা

ঢাকাই নাটকের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার ফুটবলপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো নাটক বা অভিনয় নয়, বরং একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে তৌসিফ একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘চূড়ান্ত স্কোর: আর্জেন্টিনা ৭ - ২ ব্রাজিল।’

পোস্টটির সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন অভিনেতা। এক ছবিতে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরা একটি দল, যেখানে তৌসিফ নিজেও রয়েছেন। অন্য ছবিতে রয়েছে ব্রাজিলের জার্সি পরা প্রতিপক্ষ দল। ছবি ও পোস্ট দেখে সহজেই বোঝা যায়, দুই দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

আর সেই ম্যাচেই ব্রাজিলকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তৌসিফদের আর্জেন্টিনা দল।

পোস্টটি প্রকাশের পরপরই ব্যাপক সাড়া পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রতিবেদন লেখা পর্যন্ত এতে ৮১ হাজারের বেশি রিয়েকশন জমা পড়েছে। পাশাপাশি হাজার হাজার মন্তব্যে সরব হয়েছেন নেটিজেনরা।

বিশেষ করে অনেক আর্জেন্টিনা সমর্থক ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়ার স্মৃতি টেনে এনে নানা ধরনের রসিকতা করছেন। কেউ কেউ লিখেছেন, ‘৭ সংখ্যাটা যেন ব্রাজিলের জন্য অভিশাপ!’

মন্তব্যের ঘরে তৌসিফ নিজেও মজার ছলে লিখেছেন, ‘আমি মজা করছি না, আসলেই ৭-২ গোলে হেরেছে ব্রাজিল।’

অভিনেতার এই হালকা মেজাজের পোস্ট এখন ফুটবলপ্রেমীদের বিনোদনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের চিরচেনা খুনসুটি নতুন মাত্রা পেয়েছে তৌসিফের এই পোস্ট ঘিরে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow