আবাসন সংকট সমাধানের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মামুন বলেন, আমাদের অনেক বড় ভাই রয়েছে, যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারা অবৈধভাবে সিট দখল করে আছে। ঢাকা কলেজ প্রশাসন গত এক বছর আগে তাদের হল ছাড়ার নোটিশ দিলেও, তারা এখনো হলে অবস্থান করছে। বড় ভাইয়েরা যে সিট ছাড়ছে না, এ বিষয়ে কলেজ প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। অনেকেই হলে অবস্থান করছে যারা আমাদের সহপাঠী, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। তিনি আরও বলেন, গত এক বছর আগে হলের সিটের জন্য আমরা যে কাগজপত্র জমা দিয়েছি, সে বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। কিন্তু আমরা দেখতে পাই, তিতুমীর ও ইডেন কলেজে সাত-আট মাস আগেই সিট বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা কলেজে চলছে প্রহসন। মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রায় দুই বছর ধরে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি, কিন্তু

আবাসন সংকট সমাধানের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসিক হলে সিট বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মামুন বলেন, আমাদের অনেক বড় ভাই রয়েছে, যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারা অবৈধভাবে সিট দখল করে আছে। ঢাকা কলেজ প্রশাসন গত এক বছর আগে তাদের হল ছাড়ার নোটিশ দিলেও, তারা এখনো হলে অবস্থান করছে। বড় ভাইয়েরা যে সিট ছাড়ছে না, এ বিষয়ে কলেজ প্রশাসনও নীরব ভূমিকা পালন করছে। অনেকেই হলে অবস্থান করছে যারা আমাদের সহপাঠী, কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি।

তিনি আরও বলেন, গত এক বছর আগে হলের সিটের জন্য আমরা যে কাগজপত্র জমা দিয়েছি, সে বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাইনি। কিন্তু আমরা দেখতে পাই, তিতুমীর ও ইডেন কলেজে সাত-আট মাস আগেই সিট বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা কলেজে চলছে প্রহসন।

মাসুদ রানা নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রায় দুই বছর ধরে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বৈধ কোনো সিট বরাদ্দ পাইনি। এখানে এক ধরনের অরাজকতা চলছে- যে যেভাবে পারছে, সে সেভাবেই হলে উঠে পড়ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, তারা যখন হলে সিট বরাদ্দ দেবে, তখন যেন প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়। আবাসিক হলে সিট বরাদ্দ পাওয়া একজন শিক্ষার্থীর অধিকার। তাই দ্রুত আমাদের আবাসন সমস্যার সমাধান করা হোক।

এসময় হলে সিট বরাদ্দ দেওয়া না হলে বিভাগ ও প্রিন্সিপালের অফিসে তালা ঝুলিয়ে দেওয়াসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow