আবাসিক হোটেল থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত দুজন রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ নামের হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হচ্ছে। পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা। অন্যদিকে কক্ষ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। ওই এনআইডি কার্ডে নারীর নাম লেখা সোনিয়া। তবে হোটেলে দেওয়া তথ্য ও পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে ত

আবাসিক হোটেল থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০১ জুন) বেলা ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত দুজন রোববার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ‘রয়েল পার্ক’ নামের হোটেলটিতে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, হোটেলের রেজিস্টারে পুরুষের নাম মোহাম্মদ রিপন উল্লেখ করা হয়েছে। সেখানে তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন লেখা।

অন্যদিকে কক্ষ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। ওই এনআইডি কার্ডে নারীর নাম লেখা সোনিয়া। তবে হোটেলে দেওয়া তথ্য ও পরিচয়পত্রের তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এমআরএএইচ/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow