আবাহনীর হোঁচটের দিনে মোহামেডানের জয়
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের যাত্রা শুরু হলো এক অপ্রত্যাশিত হারের মধ্য দিয়ে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামলেও নবাগত ঢাকা লেপার্ডের কাছে পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে বৃষ্টির বাধায় ম্যাচটি ৩০ ওভারে নামিয়ে আনা হয়। শুরুতে ব্যাট করতে নেমে আবাহনী ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ঢাকা লেপার্ডের জাওয়াদ আবরার ১৮ বলে ২৩ রানের এক ক্যামিও খেলে দারুণ সূচনা এনে দেন। এরপর ম্যাচের সব আলো কেড়ে নেন জাকির হাসান। সৈকত আলীর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রান এবং মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। জাকির ৭৪ এবং মিঠুন ৩৭ রান করেন। ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লেপার্ড।
আবাহনী হোঁচট খেলেও জয়ের দেখা পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাব নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। একাই ৪ উইকেট নেন মোহামেডান স্পিনার নাঈম আহমেদ। এ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের যাত্রা শুরু হলো এক অপ্রত্যাশিত হারের মধ্য দিয়ে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে মাঠে নামলেও নবাগত ঢাকা লেপার্ডের কাছে পরাজয় বরণ করতে হয়েছে তাদের।
বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে বৃষ্টির বাধায় ম্যাচটি ৩০ ওভারে নামিয়ে আনা হয়। শুরুতে ব্যাট করতে নেমে আবাহনী ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ঢাকা লেপার্ডের জাওয়াদ আবরার ১৮ বলে ২৩ রানের এক ক্যামিও খেলে দারুণ সূচনা এনে দেন। এরপর ম্যাচের সব আলো কেড়ে নেন জাকির হাসান। সৈকত আলীর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫০ রান এবং মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। জাকির ৭৪ এবং মিঠুন ৩৭ রান করেন। ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লেপার্ড।
আবাহনী হোঁচট খেলেও জয়ের দেখা পেয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাব নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৯৪ রান তোলে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। একাই ৪ উইকেট নেন মোহামেডান স্পিনার নাঈম আহমেদ। এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ সহজ করেন তিনি।
বিকেএসপির অন্য মাঠে অগ্রণী ব্যাংককে ৪ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। ১৫৩ রানের লক্ষ্য তানজিদ হাসান তামিমের ৪৪ ও আরিফুল ইসলামের ৩৪ রানের ওপর ভর করে ৭ বল বাকি থাকতেই টপকে যায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের অভ্যন্তরীণ দ্বৈরথে রূপগঞ্জ টাইগার্সকে ২২ রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। গুলশান ক্লাবকে ২৬ রানে হারিয়ে শুভসূচনা করেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। দিনের সবচেয়ে দাপুটে জয় পেয়েছে গাজী গ্রুপ। ব্রাদার্স ইউনিয়নকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।