আবু আফজাল সালেহের তিনটি কবিতা

(১)মোমবাতি দ্যাখো, ভবিষ্যতের দিনগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছেজ্বলন্ত মোমবাতির সারির মতো-সোনালি, উষ্ণ আর প্রাণবন্ত ছোট ছোট মোমবাতি। দ্যাখো, অতীতের দিনগুলো পড়ে আছে পেছনেনিভে যাওয়া মোমবাতির এক বিষাদময় সারি-কত দ্রুত সেই অন্ধকারের দীর্ঘ হচ্ছেকত দ্রুত নিভে যাওয়া মোমবাতির সংখ্যা বাড়ছে।  আমি পেছনে ফিরে আর অন্ধকার দেখতে চাই নাআমি সামনের জ্বলন্ত মোমবাতিগুলোর দিকেই তাকাই।  (২)সুর বিষণ্ন হতে বাধা হয় কখনো কখনো কুয়াশা আমার পথ আটকায়আর কালো মেঘ আমাকে আঁকড়ে ধরেবিষণ্ন হয়ে যাই তখন-তখন গান শুনি মৃদু স্বরেপ্রিয়দের সঙ্গে কথা বলি, ভ্রমণ করি। পথ যখন আরও অন্ধকার হতে চায়, যায়দুঃখগুলো যখন একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়অন্ধকারে ঢুকেই সুরে সুরে গান করি। আমি ভাঙা-অতীত নিয়ে বিষণ্ন হই নাকোনো রাতই অন্ধকার নয়, কোনো দিনই দীর্ঘ নয়। যতক্ষণ হৃদয়ে গান থাকে, সুর বাজেআমাকে বিষণ্ন না-হতে সামনে এসে দাঁড়ায়। আরও পড়ুন কারিমুল ইসলামের চারটি কবিতা (৩)প্রাণশক্তি, চীনের প্রাচীর হয়ে দাঁড়াবে যতই পাগলামি বলো কিংবা পাগল, ভয় নেইভেতরের এক শক্তি কাজ করে অহর্নিশক্ষয় হতে দিলেও মরতে দেয় না কখনো। আমরা আঙুলগুলো স্বতঃস্ফূর্ত মেলে ধরিরংধনুর মতো ছড়

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

(১)
মোমবাতি

দ্যাখো, ভবিষ্যতের দিনগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে
জ্বলন্ত মোমবাতির সারির মতো-
সোনালি, উষ্ণ আর প্রাণবন্ত ছোট ছোট মোমবাতি।

দ্যাখো, অতীতের দিনগুলো পড়ে আছে পেছনে
নিভে যাওয়া মোমবাতির এক বিষাদময় সারি-
কত দ্রুত সেই অন্ধকারের দীর্ঘ হচ্ছে
কত দ্রুত নিভে যাওয়া মোমবাতির সংখ্যা বাড়ছে। 

আমি পেছনে ফিরে আর অন্ধকার দেখতে চাই না
আমি সামনের জ্বলন্ত মোমবাতিগুলোর দিকেই তাকাই। 

(২)
সুর বিষণ্ন হতে বাধা হয়

কখনো কখনো কুয়াশা আমার পথ আটকায়
আর কালো মেঘ আমাকে আঁকড়ে ধরে
বিষণ্ন হয়ে যাই তখন-তখন গান শুনি মৃদু স্বরে
প্রিয়দের সঙ্গে কথা বলি, ভ্রমণ করি।

পথ যখন আরও অন্ধকার হতে চায়, যায়
দুঃখগুলো যখন একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়
অন্ধকারে ঢুকেই সুরে সুরে গান করি।

আমি ভাঙা-অতীত নিয়ে বিষণ্ন হই না
কোনো রাতই অন্ধকার নয়, কোনো দিনই দীর্ঘ নয়।

যতক্ষণ হৃদয়ে গান থাকে, সুর বাজে
আমাকে বিষণ্ন না-হতে সামনে এসে দাঁড়ায়।

(৩)
প্রাণশক্তি, চীনের প্রাচীর হয়ে দাঁড়াবে

যতই পাগলামি বলো কিংবা পাগল, ভয় নেই
ভেতরের এক শক্তি কাজ করে অহর্নিশ
ক্ষয় হতে দিলেও মরতে দেয় না কখনো।

আমরা আঙুলগুলো স্বতঃস্ফূর্ত মেলে ধরি
রংধনুর মতো ছড়িয়ে
বেড়ে ওঠে সবুজ অরণ্য, পাহাড়-পর্বত-নদী
যদি ফুলের মাঠ থেকে হারিয়ে যাই
আমরাই হয়ে উঠি এক-একটি ফুলের মাঠ।

যতই পাগলামি বলো কিংবা পাগল,
এ আমার বুনো স্বভাব-আমাদের শেকড়
তোমাদের অহংকারে, তোমাদের অবহেলায়
চীনের প্রাচীর হয়ে দাঁড়াবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow