আবেগের আর্কাইভ এবং অন্যান্য

আবেগের আর্কাইভ একটা জায়গার খোঁজে বহু জায়গা ঘুরেছিতোমার জগতে আমার অস্তিত্বের জানান দিতেজীবন কবিতায় তুমি উজ্জ্বল এক ইমেজারিতবু রয়ে যায় এক অব্যক্ত অপূর্ণতার রেশ। মন চায় সব কিছু নিয়ে প্রশ্ন তুলিএক গভীর দ্বন্দ্ব—নিজের সঙ্গে, পৃথিবীর সাথেএখানে থেকে যাওয়ার ব্যাকুলতাচলে যাওয়ার চেয়ে বিষম রিয়েলিটিনিজের সঙ্গে নিজে বিবাদে না জড়িয়েতোমার সাথে বিবাদ করতে পারি কই! মানুষ নামের মেঘগুলো মানুষেরই ওপরঅন্ধকার ঝড়-বৃষ্টি হয়ে ঝরতে চায়; অবিরামবন্ধুত্ব, বিরহ, অস্তিত্ব অথবা অনস্তিত্ব—মিশে আছেরোদ, জ্যোৎস্না, বৃষ্টি, বাতাসের মতোএরই মধ্য থেকে নিজের পথ বেছে নেয় পথিকফিল্টারমারা এক জীবন নিয়ে ফ্রাস্ট্রেটেড সবাইতবু আবেগ অমর; চলেও যেতে চায় না কেউদুনিয়া আবেগের এক জীবন্ত আর্কাইভ! জীবন জার্নি একই বৃষ্টি—আমরা ভিজে যাই ভিন্ন কারণেএকই রোদ—আমরা পুড়ে যাই পৃথক কারণে জীবন পাথরের কোনো মুখ নেইনা আছে লজ্জা পাওয়ার মতো কোনো চোখযেন আজন্ম অন্ধ পোশাকে মোড়াবিশাল পৃথিবীর মতো এক রিয়েলিটি—নির্বিবাদে মেনে নেয় অনেকে; তবুকেউ কেউ একটা বেটার এন্ডিংয়ের আশায়বাড়িয়ে দেয় জীবনের প্লেব্যাক স্পিডস্বপ্ন দেখতে দেখতে আমরা টায়ার্ড যখনস্বপ্ন মাত্রই মিস্টেক হয়ে

আবেগের আর্কাইভ এবং অন্যান্য

আবেগের আর্কাইভ

একটা জায়গার খোঁজে বহু জায়গা ঘুরেছি
তোমার জগতে আমার অস্তিত্বের জানান দিতে
জীবন কবিতায় তুমি উজ্জ্বল এক ইমেজারি
তবু রয়ে যায় এক অব্যক্ত অপূর্ণতার রেশ।

মন চায় সব কিছু নিয়ে প্রশ্ন তুলি
এক গভীর দ্বন্দ্ব—নিজের সঙ্গে, পৃথিবীর সাথে
এখানে থেকে যাওয়ার ব্যাকুলতা
চলে যাওয়ার চেয়ে বিষম রিয়েলিটি
নিজের সঙ্গে নিজে বিবাদে না জড়িয়ে
তোমার সাথে বিবাদ করতে পারি কই!

মানুষ নামের মেঘগুলো মানুষেরই ওপর
অন্ধকার ঝড়-বৃষ্টি হয়ে ঝরতে চায়; অবিরাম
বন্ধুত্ব, বিরহ, অস্তিত্ব অথবা অনস্তিত্ব—মিশে আছে
রোদ, জ্যোৎস্না, বৃষ্টি, বাতাসের মতো
এরই মধ্য থেকে নিজের পথ বেছে নেয় পথিক
ফিল্টারমারা এক জীবন নিয়ে ফ্রাস্ট্রেটেড সবাই
তবু আবেগ অমর; চলেও যেতে চায় না কেউ
দুনিয়া আবেগের এক জীবন্ত আর্কাইভ!

জীবন জার্নি

একই বৃষ্টি—আমরা ভিজে যাই ভিন্ন কারণে
একই রোদ—আমরা পুড়ে যাই পৃথক কারণে

জীবন পাথরের কোনো মুখ নেই
না আছে লজ্জা পাওয়ার মতো কোনো চোখ
যেন আজন্ম অন্ধ পোশাকে মোড়া
বিশাল পৃথিবীর মতো এক রিয়েলিটি—
নির্বিবাদে মেনে নেয় অনেকে; তবু
কেউ কেউ একটা বেটার এন্ডিংয়ের আশায়
বাড়িয়ে দেয় জীবনের প্লেব্যাক স্পিড
স্বপ্ন দেখতে দেখতে আমরা টায়ার্ড যখন
স্বপ্ন মাত্রই মিস্টেক হয়ে ফোটে, ঝরে
যথেষ্ট ভুলেভরা অতীত—যতক্ষণে বুঝতে পারি
শুরু হয় অনুশোচনার এক দীর্ঘ জার্নি
পথ শেষ হয় না; জীবন শেষ হয় যদিও!

পর্তুলিকা

নিজেকে নিয়েই আশা করতে পারি না, পর্তুলিকা
তোমার জন্য কি আর হতাশ হতে পারি?

মৌমাছি, প্রজাপতি আমার কাছেও আসে
দূর থেকে ছুঁয়ে দেয় লাজুক চাঁদ ভিন্নদেশি নাগর
মহল্লার বাতাসও কম যায় না লুকিয়ে লুকিয়ে
প্লাস্টিকের ফুল আমি, মরি না দেখে
ওরা গালি দিয়ে চলে যায়; মূল্যস্ফীতির যুগ
নক্ষত্র সাজায় রাত, দিন হাসে তোমার মুখে
মুখভর্তি কথা নিয়ে হা করে থাকি আমি
ঠোঁট খোলা মহাপাপ—চুপ থাকি ফুলের মতো
তোমার একদিনের জীবন কত আনন্দময়!

সনেট ২১

সময়ের গতিপথ বদলায় ঠিক পানির মতো;
বাধা পেলে আরও বেগে বজ্রপাতের মতো বিনাশ
করে দিয়ে যায় সব! মানুষও বদলায়; অবকাশ
কোথায় তার স্থৈর্যের? নিয়ে পাথর ও পলি যত
বয়ে চলে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা— নদী তেরো শত;
বয়ে চলে ইতিহাস, আদর্শ, ভালোবাসা একরাশ;
কখনো বদলায় নিজে তারা, কখনো স্বার্থের দাস:
নাব্যতা হারিয়ে হয় পানি ফেটে বালুচর স্ফীত!

কোথায় হারায় পানি? ইতিহাস? আদর্শ? জীবন?
ভূগর্ভে যায় যতটুকু তারও চেয়ে বেশি বাতাসে
যায় মিশে; প্রশ্বাসের সঙ্গে গহিনে গিয়ে কম্পন
তোলে বৃথায় আনমনে। আর ভূগর্ভের আলোড়ন
ধীরে ধীরে চারা ফোটে! মানুষের পায়ের সকাশে
তারাও মরে আজকাল—ঘটে কালের ছন্দে পতন!

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow