আব্দুল আজিজের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন পূজা চেরি
একসময়ের ছোট্ট সেই শিশুশিল্পী থেকে এখন ঢালিউডের রূপের রানী পূজা চেরি। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে রাজত্ব করলেও, তার ব্যক্তিগত জীবন ঘিরে থামেনি দর্শকের কৌতুহল । পর্দার প্রেম ছাপিয়ে এবার বাস্তবের এক বিতর্কিত প্রেম নিয়ে মুখ খুলে সামাজিক মাধ্যমে রীতিমতো অবাক করে দিয়েছেন এই নায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তার দীর্ঘদিনের চর্চিত প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা খোলামেলা আলোচনা করেছেন,যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ঢালিপাড়ায়। পূজা চেরি বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। সেসময় গুঞ্জন শোনা যায়, দীর্ঘদিন আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন এই সুন্দরী। পরে জাজ মাল্টিমিডিয়া ছাড়েন পূজা। এদিকে ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। তবে সম্প্রতি আব্দুল আজিজের সঙ্গে গোপন সম্পর্কের কথা এক গণমাধ্যমের পডকাস্ট শোতে শেয়ার করেছেন অভিনেত্রী।
একসময়ের ছোট্ট সেই শিশুশিল্পী থেকে এখন ঢালিউডের রূপের রানী পূজা চেরি। গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে রাজত্ব করলেও, তার ব্যক্তিগত জীবন ঘিরে থামেনি দর্শকের কৌতুহল । পর্দার প্রেম ছাপিয়ে এবার বাস্তবের এক বিতর্কিত প্রেম নিয়ে মুখ খুলে সামাজিক মাধ্যমে রীতিমতো অবাক করে দিয়েছেন এই নায়িকা। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তার দীর্ঘদিনের চর্চিত প্রেম ও সম্পর্কের সমীকরণ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা খোলামেলা আলোচনা করেছেন,যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ঢালিপাড়ায়।
পূজা চেরি বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরে। সেসময় গুঞ্জন শোনা যায়, দীর্ঘদিন আজিজের সঙ্গে সম্পর্কে ছিলেন এই সুন্দরী। পরে জাজ মাল্টিমিডিয়া ছাড়েন পূজা।
এদিকে ক্যারিয়ারে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও তার নামে কোনোটিরই ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, আদর আজাদের সঙ্গে বিভিন্ন সময় জড়িয়েছে পূজা চেরির নাম। তবে সম্প্রতি আব্দুল আজিজের সঙ্গে গোপন সম্পর্কের কথা এক গণমাধ্যমের পডকাস্ট শোতে শেয়ার করেছেন অভিনেত্রী।
সেই শো’তে উপস্থাপক তাকে আবদুল আজিজের সঙ্গে প্রেমের বিষয়ে জানতে চাইলে জবাবে পূজা বলেন, ‘একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংকে মানুষ যদি প্রেমের পর্যায় ফেলে দেয়, তাহলে তো বলতেই পারি প্রেম ছিল।‘
এরপর জানা যায়, বর্তমানে তিনি আর সিঙ্গেল নন। এ বিষয়ে পূজা বলেন, ‘আমি এনগেইজড। আগে অনেক বলেছি আমি সিঙ্গেল, কিন্তু এখন বলছি আমি আর এখন আর সিঙ্গেল নই।‘
উল্লেখ্য, পূজা চেরির রুপালি পর্দায় যাত্রা শুরু হয় শিশুশিল্পী হিসেবে। ‘ভালোবাসার রঙ’, ‘তবুও ভালোবাসি’, ‘অগ্নি’ এবং ‘কৃষ্ণপক্ষ’-এর মতো সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ২০১৮ সালে সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’ দিয়ে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর ‘পোড়ামন ২’ এবং ‘দহন’-এর মতো সিনেমা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সর্বশেষ তিনি শাকিবের বিপরীতে ‘গলুই’ সিনেমায় অভিনয় করে আলোচনায় ছিলেন। সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে।
এরপর থেকে পূজা অভিনীত ‘জ্বীন’, ‘টগর’, ‘সাইকো’, ‘শান’, ‘হৃদিতা’সহ একাধিক সিনেমা মুক্তি পেলেও, সাফল্যের দেখা পাননি এ অভিনেত্রী। এদিকে চলতি বছরের ঈদুল ফিতরে রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত সিনেমা ‘দম’ এ আফরান নিশোর বিপরীতে দুর্দান্ত অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন এই সুন্দরী।
What's Your Reaction?