‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’— ২৬ সেকেন্ডের আকুতির পর শিশুসহ মা নিখোঁজ

‘আব্বু, সিএনজিচালক আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে’— বাবার মোবাইলে এ কথা বলার পরপরই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে দুই বছরের শিশুকন্যা জুবাইদাসহ সাহিদা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর আর কোনো সন্ধান মিলছে না। শনিবার (১৫ আগস্ট) এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর পরিবার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর আগে শুক্রবার ভোরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রাম থেকে পাঁচৈ গ্রামে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় তারা। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। নিখোঁজ সাহিদা ওই গ্রামের শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোরে সাহিদা তার শিশুকন্যাকে নিয়ে মৈশামুড়া স্বামীর বাড়ি থেকে পাঁচৈ গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর গাড়িটি ভুল পথে যাচ্ছে বুঝতে পেরে তিনি তার বাবার মেবাইলে কল দেন। সাহিদার বাবা আবুল হোসেন বলেন, ‘মেয়ে সকালে আমার বাড়ি আসার জন্য রওনা দিয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ তার মোবাইল থেকে কল আসে। সে শুধু বলল, ‘আব্বু, সিএনজি আমাকে অন্য দি

‘আব্বু, সিএনজি ভুল পথে নিয়ে যাচ্ছে’— ২৬ সেকেন্ডের আকুতির পর শিশুসহ মা নিখোঁজ
‘আব্বু, সিএনজিচালক আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে’— বাবার মোবাইলে এ কথা বলার পরপরই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে দুই বছরের শিশুকন্যা জুবাইদাসহ সাহিদা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর আর কোনো সন্ধান মিলছে না। শনিবার (১৫ আগস্ট) এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর পরিবার হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এর আগে শুক্রবার ভোরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রাম থেকে পাঁচৈ গ্রামে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় তারা। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান। নিখোঁজ সাহিদা ওই গ্রামের শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার ভোরে সাহিদা তার শিশুকন্যাকে নিয়ে মৈশামুড়া স্বামীর বাড়ি থেকে পাঁচৈ গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর গাড়িটি ভুল পথে যাচ্ছে বুঝতে পেরে তিনি তার বাবার মেবাইলে কল দেন। সাহিদার বাবা আবুল হোসেন বলেন, ‘মেয়ে সকালে আমার বাড়ি আসার জন্য রওনা দিয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ তার মোবাইল থেকে কল আসে। সে শুধু বলল, ‘আব্বু, সিএনজি আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে।’ আমার সঙ্গে মাত্র ২৬ সেকেন্ড কথা হয়েছিল। এরপরই মোবাইলটি বন্ধ দেখাচ্ছে। আমরা অনেক খুঁজেও তাদের পাচ্ছি না।’ নিখোঁজ গৃহবধূর শারীরিক বিবরণ উল্লেখ করে পুলিশ জানায়, সাহিদার উচ্চতা আনুমানিক ৪ ফুট ১১ ইঞ্চি; ওজন প্রায় ৫০ কেজি।  ওসি আবদুল মান্নান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। নিখোঁজ মা ও শিশুকে উদ্ধারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow