আহত জবি শিক্ষার্থীদের দেখতে গিয়ে হামলার শিকার জকসু নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা করার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে নুর মোহাম্মদ আহত শিক্ষার্থীদের দেখতে রওনা দিলে সোহরাওয়ার্দী কলেজের সামনে তিনি আক্রমণের শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন বেধড়ক মেরে তাড়িয়ে দিচ্ছিল নূর মোহাম্মদকে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুর মোহাম্মদ সহ ৩-৪ জনকে সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে হামলা করা হয়। এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ তার তাৎক্ষণিক ফেসবুক পোস্টে বলেন, ‘ছাত্রদল কি এখন গুণ্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের  ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রশাসনকে বলবো হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।’ বর্তমানে জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহ

আহত জবি শিক্ষার্থীদের দেখতে গিয়ে হামলার শিকার জকসু নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা করার অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে নুর মোহাম্মদ আহত শিক্ষার্থীদের দেখতে রওনা দিলে সোহরাওয়ার্দী কলেজের সামনে তিনি আক্রমণের শিকার হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন বেধড়ক মেরে তাড়িয়ে দিচ্ছিল নূর মোহাম্মদকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুর মোহাম্মদ সহ ৩-৪ জনকে সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে হামলা করা হয়।

এ বিষয়ে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ তার তাৎক্ষণিক ফেসবুক পোস্টে বলেন, ‘ছাত্রদল কি এখন গুণ্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের  ওপর অতর্কিত হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনকে বলবো হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন। নইলে আজ যারা অন্যের ওপর হামলা করছে, কাল তারাই আপনার ওপরও হামলা করবে।’

বর্তমানে জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদের শারীরিক অবস্থা ভালো নয়, তিনি পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে ইমার্জেন্সিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান জকসু জিএস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘এই বিষয়ে আমি কেবলই অবগত হলাম। যেই হোক না কেন, সে জগন্নাথের ছাত্র। তার ওপর বহিরাগতদের হামলা কাম্য নয়। সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। জগন্নাথের স্বার্থ সবসময় রক্ষা করবো।’

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পূর্বনির্ধারিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow