আম খাওয়ার সময় শ্বাসনালীতে আঁটি আটকে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আম খাওয়ার সময় শ্বাসনালীতে আমের আঁটি আটকে শহিদুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে বসে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম। এসময় অসাবধানতাবশত আমের আঁটি তার শ্বাসনালীতে আটকে যায়। এতে তিনি তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে সহায়তার চেষ্টা করলেও তিনি ছটফট করতে করতে অল্প সময়ের মধ্যেই মারা যান। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আম খাওয়ার সময় শ্বাসনালীতে আঁটি আটকে শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। হুসাইন মালিক/এসআর  

আম খাওয়ার সময় শ্বাসনালীতে আঁটি আটকে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আম খাওয়ার সময় শ্বাসনালীতে আমের আঁটি আটকে শহিদুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে উপজেলার ভাংবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে বসে পাকা আম খাচ্ছিলেন শহিদুল ইসলাম। এসময় অসাবধানতাবশত আমের আঁটি তার শ্বাসনালীতে আটকে যায়। এতে তিনি তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে সহায়তার চেষ্টা করলেও তিনি ছটফট করতে করতে অল্প সময়ের মধ্যেই মারা যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আম খাওয়ার সময় শ্বাসনালীতে আঁটি আটকে শহিদুল ইসলামের মৃত্যু হয়েছে।

হুসাইন মালিক/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow