আম পেয়ে প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের পক্ষ থেকে আম উপহার পাওয়ার পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের চালানটি বাংলাদেশে পৌঁছায়। একটি পিকআপ ভ্যানে করে ১০০টি কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়। চালানটির মোট ওজন ৭৪৮ কেজি। আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় সহকারী হাইকমিশন, বাংলাদেশ কাস্টমস ও ইমিগ্রেশন এবং ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। পরে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন এবং ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন। ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়,

আম পেয়ে প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বাংলাদেশের পক্ষ থেকে আম উপহার পাওয়ার পর এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে উপহারের চালানটি বাংলাদেশে পৌঁছায়। একটি পিকআপ ভ্যানে করে ১০০টি কার্টনে মোট ৬২০টি কিউ জাতের আনারস পাঠানো হয়। চালানটির মোট ওজন ৭৪৮ কেজি।

আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় সহকারী হাইকমিশন, বাংলাদেশ কাস্টমস ও ইমিগ্রেশন এবং ত্রিপুরা সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। পরে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন এবং ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস, কর্মকর্তা সজীব চক্রবর্তী, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন এবং আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। এ সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ আনারসের চালান ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে এ উপহার বিনিময় করা হয়েছে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা সরকারকে আম উপহার দেওয়া হয়েছিল। তারই প্রতিদান হিসেবে এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠানো হয়েছে।

ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের আম উপহার দেওয়া হয়েছিল। সেই আন্তরিকতার প্রতিদান হিসেবে আমাদের রাজ্যের পক্ষ থেকে কিউ জাতের আনারস উপহার দেওয়া হলো।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow