আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে বিশ্ব রক্তদাতা দিবস পালন
আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ জুন) নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ও আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল নার্সিং কলেজ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র্যালি, সেমিনার এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ এর শুরুতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিও বার্তা দেওয়া হয়। পরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সচেতনতামূলক সেমিনারে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, “স্বেচ্ছায় রক্তদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত, যা অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত রক্তদান করলেই শরীর-মন উভয়ই ভালো থাকে।” তিনি নিয়মিত রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমজাদ খান
আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে।
রোববার (১৪ জুন) নাটোরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ও আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল নার্সিং কলেজ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র্যালি, সেমিনার এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ এর শুরুতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালির মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিও বার্তা দেওয়া হয়। পরে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সচেতনতামূলক সেমিনারে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্তরোগ বিশেষজ্ঞ ডা. মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, “স্বেচ্ছায় রক্তদান মানবতার এক অনন্য দৃষ্টান্ত, যা অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত রক্তদান করলেই শরীর-মন উভয়ই ভালো থাকে।” তিনি নিয়মিত রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল, আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল নার্সিং কলেজ এবং প্রাণ-আরএফএল গ্রুপের কর্মীরা অংশগ্রহণ করেন।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল নিরাপদ রক্ত সংগ্রহে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এমআরএম
What's Your Reaction?