আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করবো না: রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেছেন, জুলাইয়ের পর একটা গোষ্ঠী বলেছিল, মক্কা বিজয়ের পর রাসুল (সা.) সবাইকে মাফ করে দিয়েছিলেন, আমরাও ফ্যাসিস্টদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিটদের ক্ষমা করবো না। সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আরও পড়ুন জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়েও কোনো অংশে কম নয়: রিজভী ফরিদুল ইসলাম বলেন, ‘জুলাই নিয়ে আমার এমন কিছু স্মৃতি আছে যা আমি কাউকে বলিনি, আমার মনে হয় এখন তা বলা উচিত। খুন- গুম-হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই সংঘটিত হয়েছিল। জুলাই পরবর্তী সময়ে এসে এখন একটা গোষ্ঠী আবারও এমন ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, যা কখনোই কাম্য নয়। একাত্তরকে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ যেমন শেষ হয়ে গেছে, একটা গোষ্ঠী যারা জুলাইকে কুক্ষিগত করতে চাচ্ছে তারাও একদিন শেষ হয়ে যাবে।’ জুলাইয়ের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, ‘আমি আন্দোলনকারীদের বলেছিলাম, তোমরা কখনো রাজপথ ছেড় না। আন্দোলনে বিভিন্ন বাহিনীর লোকেরা যখন আমাকে হুমকি দিয়েছিল, তখন আমার স্ত্
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেছেন, জুলাইয়ের পর একটা গোষ্ঠী বলেছিল, মক্কা বিজয়ের পর রাসুল (সা.) সবাইকে মাফ করে দিয়েছিলেন, আমরাও ফ্যাসিস্টদের মাফ করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিটদের ক্ষমা করবো না।
সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফরিদুল ইসলাম বলেন, ‘জুলাই নিয়ে আমার এমন কিছু স্মৃতি আছে যা আমি কাউকে বলিনি, আমার মনে হয় এখন তা বলা উচিত। খুন- গুম-হত্যার সংস্কৃতির কারণেই এই জুলাই সংঘটিত হয়েছিল। জুলাই পরবর্তী সময়ে এসে এখন একটা গোষ্ঠী আবারও এমন ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, যা কখনোই কাম্য নয়। একাত্তরকে কুক্ষিগত করতে গিয়ে আওয়ামী লীগ যেমন শেষ হয়ে গেছে, একটা গোষ্ঠী যারা জুলাইকে কুক্ষিগত করতে চাচ্ছে তারাও একদিন শেষ হয়ে যাবে।’
জুলাইয়ের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, ‘আমি আন্দোলনকারীদের বলেছিলাম, তোমরা কখনো রাজপথ ছেড় না। আন্দোলনে বিভিন্ন বাহিনীর লোকেরা যখন আমাকে হুমকি দিয়েছিল, তখন আমার স্ত্রী আমার হাত ধরে কান্না করেছিল, তোমার কিছু হয়ে গেলে আমার পরিবারের কী হবে?’
অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রশাসন আব্দুল আলিম ও উপ-উপাচার্য শিক্ষা ড. মো. মামুনুর রশীদ। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
এসআর/এএসএম
What's Your Reaction?

