আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করায় পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে ৫ মে সকাল ১১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। শুভেন্দু অধিকারী লিখেছেন, ‌‘প্রণাম পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়। বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে আমরা গড়ে তুলবো একটি সুস্থ, সুন্দর ও উন্নত রাজ্য। রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য। আরও পড়ুনবাস থেকে নেমে ডেকে কাছে নিলেন প্রধানমন্ত্রী  বিধানসভা নির্বাচনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা। মানন

আমরা প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করায় পশ্চিমবঙ্গবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে ৫ মে সকাল ১১টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।

শুভেন্দু অধিকারী লিখেছেন, ‌‘প্রণাম পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে ভরসা রাখার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই জয় প্রত্যেক দেশপ্রেমিক রাষ্ট্রবাদীর জয়, প্রত্যেক বিজেপি কার্যকর্তার জয়।

বিজেপির অঙ্গীকার এক উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ পশ্চিমবঙ্গ। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। সকলকে সাথে নিয়ে আমরা গড়ে তুলবো একটি সুস্থ, সুন্দর ও উন্নত রাজ্য। রাজ্যবাসীর সেবা করাই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।

suvendu

বিধানসভা নির্বাচনের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সরকারি কর্মচারীবৃন্দ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য ও কলকাতা পুলিশ বাহিনীর সদস্যদের জানাই বিশেষ কৃতজ্ঞতা।

মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে এক বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলাই আমাদের দৃঢ় অঙ্গীকার। ভারত মাতার জয়। জয় হিন্দ। বন্দে মাতরম।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow