প্রকৃতিতে বৈচিত্র্য আনে যেসব ফুল
প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে। কৃষ্ণচূড়া এ সময় প্রকৃতিতে কৃষ্ণচূড়ার দোলা লাগে। মানব হৃদয়কে ছুঁয়ে দেয় অনুভবের গহীন থেকে। পাতা ও সুন্দর মনকাড়া ফুলের জন্য আমাদের দেশে কৃষ্ণচূড়া বেশ জনপ্রিয় ফুল। প্রকৃতির রুক্ষতা আর জীবনে যান্ত্রিকতাকে ভুলিয়ে আমাদের মনে এনে দেয় অপরিমেয় শান্তি। কাঠগোলাপ দেখতে মোটেও সাধারণ গোলাপের মতো নয়। তবুও নামের সঙ্গে যুক্ত ‘গোলাপ’। এ সময়ে সর্বত্র কাঠগোলাপ ফুটতে শুরু করে। দেখতে অসাধারণ ফুলটি উঁচু গাছে ছড়ানো ডালপালায় জন্ম নেয়। গাছ থেকে ঝরে গেলেও অটুট থাকে মিষ্টি ঘ্রাণ। সুন্দর সুগন্ধি ফুলটি আমাদের দেশে দারুণ জনপ্রিয়। আরও পড়ুনবাগেরহাটে সূর্যমুখী চাষে ঝুঁকেছেন প্রায় ৪ হাজার কৃষক নাগলিঙ্গম এই ফুল দেখতে অনেকটা সাপের ফণার মতো। এ কারণেই গাছটির নাম নাগলিঙ্গম বলে ধারণা করা হয়। এ ছাড়া গাছের ফুল নাগ-নাগিনী পাহারা দেয় এমন ধারণা থেকেও এ ফুলের এমন
প্রকৃতিতে চলছে উত্তপ্ত রোদের রাজত্ব। সেই রোদের তেজে পাতা হারানো বৃক্ষসমাজকে নিরাস করেননি স্রষ্টা। উপহার হিসেবে দিয়েছেন প্রকৃত সৌন্দর্য। রঙিন এসব ফুলের আগমনে স্বর্গীয় রূপ পায় বাংলাদেশের প্রকৃতি। যেন নতুন রূপে হাজির হয় আমাদের সামনে। রঙিন এ ফুল নতুনভাবে সাজে সবুজ জনপদে।
কৃষ্ণচূড়া
এ সময় প্রকৃতিতে কৃষ্ণচূড়ার দোলা লাগে। মানব হৃদয়কে ছুঁয়ে দেয় অনুভবের গহীন থেকে। পাতা ও সুন্দর মনকাড়া ফুলের জন্য আমাদের দেশে কৃষ্ণচূড়া বেশ জনপ্রিয় ফুল। প্রকৃতির রুক্ষতা আর জীবনে যান্ত্রিকতাকে ভুলিয়ে আমাদের মনে এনে দেয় অপরিমেয় শান্তি।
কাঠগোলাপ
দেখতে মোটেও সাধারণ গোলাপের মতো নয়। তবুও নামের সঙ্গে যুক্ত ‘গোলাপ’। এ সময়ে সর্বত্র কাঠগোলাপ ফুটতে শুরু করে। দেখতে অসাধারণ ফুলটি উঁচু গাছে ছড়ানো ডালপালায় জন্ম নেয়। গাছ থেকে ঝরে গেলেও অটুট থাকে মিষ্টি ঘ্রাণ। সুন্দর সুগন্ধি ফুলটি আমাদের দেশে দারুণ জনপ্রিয়।
নাগলিঙ্গম
এই ফুল দেখতে অনেকটা সাপের ফণার মতো। এ কারণেই গাছটির নাম নাগলিঙ্গম বলে ধারণা করা হয়। এ ছাড়া গাছের ফুল নাগ-নাগিনী পাহারা দেয় এমন ধারণা থেকেও এ ফুলের এমন নামকরণ হতে পারে। বাংলাদেশে খুব কম সংখ্যক নাগলিঙ্গম গাছ আছে। তবে এ ফুলের গন্ধ আসাধারণ।
শিমুল
গ্রামের পথে যেতে যেতে মাঝেমধ্যে পথিকের চোখে পড়ে লাল আবিরে সাজানো একটি বৃক্ষ। গাছ ভর্তি লাল টকটকে শিমুল ফুলের সৌরভ নেই। তবে সৌন্দর্য আছে। শিমুল গাছ মানুষের তুলার চাহিদা পূরণ করে। বসন্তে শিমুল গাছে ফুল আসে, চৈত্র বা বৈশাখ মাসে ফল ফেটে শিমুল তুলা বেরিয়ে আসে।
এসইউ
What's Your Reaction?