আমাদের আঙুল বন্দুকের ট্রিগারেই আছে: নেতানিয়াহু

জাতির উদ্দেশে টেলিভিশনে একটি ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেছেন আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে ইসরায়েল সম্পূর্ণ অবগত ছিল। ভাষণে ইরানের প্রতি হুমকি উচ্চারণ করে তিনি বলেছেন, ইসরায়েলের আঙুল ট্রিগারেই আছে। বুধবার (৮ এপ্রিল) রাতে তার ওই ভাষণটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। খবর রয়টার্সের। নেতানিয়াহু তার ভাষণে বলেন, এখন পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের অনেক লক্ষ্য অর্জিত হলেও আরও বেশ কিছু উদ্দেশ্য পূরণ বাকি রয়েছে। তিনি বলেন, সেগুলো হয় আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে অর্জিত হবে, নাহলে আবার সামরিক অভিযান শুরু হবে। তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের আঙুল বন্দুকের ট্রিগারেই রয়েছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, ইরানের ক্ষেণাস্ত্র উৎপাদন শিল্প ধ্বংস হয়ে গেছে এবং তেহরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম চুক্তি বা শক্তির মাধ্যমে সরানো হবে। এএমএ

আমাদের আঙুল বন্দুকের ট্রিগারেই আছে: নেতানিয়াহু

জাতির উদ্দেশে টেলিভিশনে একটি ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভাষণে তিনি বলেছেন আমেরিকা ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে ইসরায়েল সম্পূর্ণ অবগত ছিল। ভাষণে ইরানের প্রতি হুমকি উচ্চারণ করে তিনি বলেছেন, ইসরায়েলের আঙুল ট্রিগারেই আছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে তার ওই ভাষণটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। খবর রয়টার্সের।

নেতানিয়াহু তার ভাষণে বলেন, এখন পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের অনেক লক্ষ্য অর্জিত হলেও আরও বেশ কিছু উদ্দেশ্য পূরণ বাকি রয়েছে।

তিনি বলেন, সেগুলো হয় আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া চুক্তির মাধ্যমে অর্জিত হবে, নাহলে আবার সামরিক অভিযান শুরু হবে।

তিনি এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েলের আঙুল বন্দুকের ট্রিগারেই রয়েছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, ইরানের ক্ষেণাস্ত্র উৎপাদন শিল্প ধ্বংস হয়ে গেছে এবং তেহরানের সমৃদ্ধ করা ইউরেনিয়াম চুক্তি বা শক্তির মাধ্যমে সরানো হবে।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow