আমাদের ছয় এমপি দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, জাতীয় সংসদে এনসিপি'র ছয়জন সংসদ সদস্য বাকি ২৯৪ জন সদস্যের সঙ্গে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় শাখার আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপি'র পঞ্চগড়ের আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলম নয়ন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পঞ্চগড়ের সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ক্বারী আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে এনসিপি'র পাঁচ উপজেলার নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আমাদের ছয় এমপি দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, জাতীয় সংসদে এনসিপি'র ছয়জন সংসদ সদস্য বাকি ২৯৪ জন সদস্যের সঙ্গে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে জাতীয় নাগরিক পার্টির পঞ্চগড় শাখার আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনসিপি'র পঞ্চগড়ের আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলম নয়ন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পঞ্চগড়ের সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ক্বারী আব্দুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড়ের সভাপতি মীর মোর্শেদ তুহিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে এনসিপি'র পাঁচ উপজেলার নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow