আমাদের তরুণ নেতা ৩ মাসেই দেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করেছেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের তরুণ নেতা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যেই দেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছেন। বুধবারে (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমাদের তরুণ নেতা দেশের মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সুনির্দিষ্ট কাজ শুরু হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশজুড়ে খাল খননসহ সকল প্রকার জনকল্যাণমূলক উন্নয়ন কাজ চালু করে দিয়েছেন। তিনি বলেন, আমাদের নেতা ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় এসে এ অঞ্চলের বন্ধ ও পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী নিজে এখানে পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের তরুণ নেতা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যেই দেশের আমূল পরিবর্তনে কাজ শুরু করে দিয়েছেন।
বুধবারে (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমাদের তরুণ নেতা দেশের মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সুনির্দিষ্ট কাজ শুরু হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও দেশজুড়ে খাল খননসহ সকল প্রকার জনকল্যাণমূলক উন্নয়ন কাজ চালু করে দিয়েছেন।
তিনি বলেন, আমাদের নেতা ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় এসে এ অঞ্চলের বন্ধ ও পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কথা রাখতেই আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী নিজে এখানে পরিদর্শনে এসেছেন। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।
তানভীর হাসান তানু/কেএইচকে/এমএস
What's Your Reaction?