আমার আমিকে মুক্তি দিলাম, কাঁদছো কেন?: ইকরা
ছোটপর্দায় পরিচিত মুখ যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধারের পর সামনে এসেছে স্বামী-স্ত্রীর মধ্যকার চরম তিক্ততা ও মানসিক দূরত্বের চাঞ্চল্যকর সব তথ্য। নেটিজেনদের দাবি, পারিবারিক কলহ এবং আলভীর এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই ইকরা এই চরম পথ বেছে নিয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, দুপুর পৌনে ১২টায় ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকেই বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং বর্তমানে বাসার সিসি ক্যামেরাসহ অন্যান্য আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট এখন ভাইরাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টায় আলভী লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না”। স্বামীর সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ উগড়ে দেন ইকরা। তিনি লেখেন, “অভিনন্দন। ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না। ভু
ছোটপর্দায় পরিচিত মুখ যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধারের পর সামনে এসেছে স্বামী-স্ত্রীর মধ্যকার চরম তিক্ততা ও মানসিক দূরত্বের চাঞ্চল্যকর সব তথ্য। নেটিজেনদের দাবি, পারিবারিক কলহ এবং আলভীর এক সহশিল্পীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরেই ইকরা এই চরম পথ বেছে নিয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, দুপুর পৌনে ১২টায় ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকেই বিষয়টি সম্পর্কে অবগত হয় এবং বর্তমানে বাসার সিসি ক্যামেরাসহ অন্যান্য আলামত সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট এখন ভাইরাল। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৩টায় আলভী লেখেন, “ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না”। স্বামীর সেই পোস্টে মন্তব্য করে ক্ষোভ উগড়ে দেন ইকরা। তিনি লেখেন, “অভিনন্দন। ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম আবার কাঁদছো কেন?”
আত্মহত্যার আগে শুক্রবার সকালে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন ইকরা। সেখানে তিনি লেখেন, “কেউ একজন কারও পুরো জীবনটা ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে... কান্নার চেয়ে এই পরিহাসের আওয়াজ অনেক বেশি তীক্ষ্ণ”। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব স্ক্রিনশট থেকে স্পষ্ট যে, তাঁদের মধ্যকার দূরত্ব চরমে পৌঁছেছিল।
ঘটনার সময় আলভী নেপালে ‘দেখা হলো নেপালে’ নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে তিনি স্তম্ভিত হয়ে পড়েন এবং দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছেন। ২০১০ সালে ভালোবেসে ঘর বাঁধা এই দম্পতির ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে।
শোবিজ অঙ্গনের তারকারা এই ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।