আমার জন্য দোয়া করায় মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘নির্বাচনের সময় তিনবার আক্রমণের শিকার হয়েছি। আমার জন্য দোয়া করার কারণে মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে। দেড় মাস ধরে সেই ইমাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু একজন আসামিও এখনো গ্রেফতার হয়নি।’ সোমবার (২০ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। হান্নান মাসউদ বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি দ্বীপ অঞ্চলে জন্ম নিয়েছি। এখানে ভূমিদস্যু ও জলদস্যুদের উৎপাত অনেক বেশি। ফেরিতে করে ঢাকায় আসার সময় ডাকাতদল আমাকে আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। প্রশাসনের সহায়তায় ফিরে এসেছি। এর আগে দুইবার আক্রমণের শিকার হয়েছি। সরাসরি অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। ফ্যাসিবাদীরা বিভিন্নভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এলাকায় ঢুকতে দেবে না বলছে। তাই বাধ্য হয়ে সংসদে নোটিশ দিয়েছি।’ নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘আমার যে এলাকা সেখানে চলাচলের জন্য নিরাপত্তা দিতে হবে। একজন সংসদ সদস্যকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দা

আমার জন্য দোয়া করায় মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘নির্বাচনের সময় তিনবার আক্রমণের শিকার হয়েছি। আমার জন্য দোয়া করার কারণে মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে। দেড় মাস ধরে সেই ইমাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু একজন আসামিও এখনো গ্রেফতার হয়নি।’

সোমবার (২০ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হান্নান মাসউদ বলেন, ‘নির্বাচনের আগে থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমি দ্বীপ অঞ্চলে জন্ম নিয়েছি। এখানে ভূমিদস্যু ও জলদস্যুদের উৎপাত অনেক বেশি। ফেরিতে করে ঢাকায় আসার সময় ডাকাতদল আমাকে আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। প্রশাসনের সহায়তায় ফিরে এসেছি। এর আগে দুইবার আক্রমণের শিকার হয়েছি। সরাসরি অস্ত্র নিয়ে আমাকে কোপাতে আসা হয়েছে। ফ্যাসিবাদীরা বিভিন্নভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এলাকায় ঢুকতে দেবে না বলছে। তাই বাধ্য হয়ে সংসদে নোটিশ দিয়েছি।’

নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে এ সংসদ সদস্য বলেন, ‘আমার যে এলাকা সেখানে চলাচলের জন্য নিরাপত্তা দিতে হবে। একজন সংসদ সদস্যকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আমাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার।’

সংসদে তিনি আরও বলেন, ‘আমার গাড়িবহরে ভোটের দিন হামলা হয়েছে। কিন্তু একজন ব্যক্তিও গ্রেফতার হয়নি। আমার গাড়িতে ছয়টা কোপের দাগ এখনো আছে। সন্ত্রাসীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমার ওপর পরবর্তীতে হামলা হলে ট্রেজারি বেঞ্চ (সরকারি দলের সংসদ সদস্য) থেকে দায়িত্ব নেবে কি না? মামলা-জিডি করে আমি এই ব্যাপারে কোনো প্রতিকার পাচ্ছি না।’

এমওএস/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow