আমার প্রাক্তন প্রেমিক তিনজন: চমক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এখন নাটক থেকে কিছুটা দূরে। মন দিয়েছেন কনটেন্ট ক্রিয়েশন ও ভ্লগিংয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে নিজের ব্যক্তিগত জীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানেই জানা গেল তার প্রেম ও অপ্রেমের অজানা সব তথ্য। ভাইরাল হওয়া সেই ভিডিওতে এক প্রশ্নের জবাবে চমক অকপটে স্বীকার করেন, তার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা তিনজন। নিজের ভালো-মন্দ গুণের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি খুব দ্রুত ও সহজে মানুষকে বিশ্বাস করেন। এছাড়া তিনি নিজেকে খুবই আবেগপ্রবণ ও সেনসেটিভ মানুষ হিসেবে দাবি করেন, যা তিনি নিজের ‘খারাপ গুণ’ হিসেবেই দেখেন। বলিউডে কাজের সুযোগ পেলে কার সঙ্গে জুটি বাঁধতে চান? এমন প্রশ্নে চমকের সোজাসাপ্টা উত্তর, “সবার সঙ্গে। বলিউড থেকে অফার পেলেই আমি রাজি, শুধু পরিচালক ভালো হতে হবে।” অন্যদিকে হলিউডে তার স্বপ্নের অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বিশ্বজুড়ে তোলপাড় করা ‘বার্বি’ সিনেমাটি দেখেছেন কি না, জানতে চাইলে চমক হেসে জানান, তিনি এখনও সিনেমাটি দেখেননি। তার ভাষায়, “আমি আসলে বার্বির মতো না, বিশ্ব

আমার প্রাক্তন প্রেমিক তিনজন: চমক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এখন নাটক থেকে কিছুটা দূরে। মন দিয়েছেন কনটেন্ট ক্রিয়েশন ও ভ্লগিংয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে নিজের ব্যক্তিগত জীবন ও পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানেই জানা গেল তার প্রেম ও অপ্রেমের অজানা সব তথ্য। ভাইরাল হওয়া সেই ভিডিওতে এক প্রশ্নের জবাবে চমক অকপটে স্বীকার করেন, তার জীবনে প্রাক্তন প্রেমিকের সংখ্যা তিনজন। নিজের ভালো-মন্দ গুণের কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, তিনি খুব দ্রুত ও সহজে মানুষকে বিশ্বাস করেন। এছাড়া তিনি নিজেকে খুবই আবেগপ্রবণ ও সেনসেটিভ মানুষ হিসেবে দাবি করেন, যা তিনি নিজের ‘খারাপ গুণ’ হিসেবেই দেখেন। বলিউডে কাজের সুযোগ পেলে কার সঙ্গে জুটি বাঁধতে চান? এমন প্রশ্নে চমকের সোজাসাপ্টা উত্তর, “সবার সঙ্গে। বলিউড থেকে অফার পেলেই আমি রাজি, শুধু পরিচালক ভালো হতে হবে।” অন্যদিকে হলিউডে তার স্বপ্নের অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। বিশ্বজুড়ে তোলপাড় করা ‘বার্বি’ সিনেমাটি দেখেছেন কি না, জানতে চাইলে চমক হেসে জানান, তিনি এখনও সিনেমাটি দেখেননি। তার ভাষায়, “আমি আসলে বার্বির মতো না, বিশ্বাস করো।” সাবলীল ও প্রাণবন্ত এই সাক্ষাৎকারটি এখন ভক্তদের টাইমলাইনে ঘুরপাক খাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow