আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা
ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দার রূপালি জগতে নিজের রাজত্ব কায়েম করেছেন তিনি। প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ার যে লড়াই, তাতে আশনা হাবিব ভাবনা বরাবরই অনবদ্য। তবে অভিনয়ের নিপুণতা ছাপিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন এই অভিনেত্রী!
পুরানো ভিডিও ‘ভাইরাল’ করার নামে নেটিজেনদের একাংশের অপ্রাসঙ্গিক চর্চা আর অপপ্রচারে ত্যাক্ত-বিরক্ত ভাবনা এবার আর চুপ থাকলেন না। সরাসরি কড়া ভাষায় সতর্ক বার্তা দিলেন সমালোচকদের।
প্রকাশিত সেই পোস্টে ভাবনা লিখেছেন, ‘আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটিও যেমন স্টেজে আমার নৃত্যনাট্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত্যনাট্য। নৃত্যনাট্য কী, সেটা গুগলে সার্চ করে নেবেন। আবার এখন যেসব রাজনৈতিক মানুষের সাথে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের অনুষ্ঠানের।’
এক বিন্দু সুবিধা নেননি দাবি করে ভাবনা বলেন, ‘৫০ মিনিটে তাদের সাথে কী কী কথা হয়েছে, সব টেলিভিশনে দেখতে পারবেন। অনেকদিন চুপ ছিলাম। একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে এক বিন্দু সুবিধা নিইনি। তবুও যেভাবে আমি বুলিং, অপমান থেকে শু
ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দার রূপালি জগতে নিজের রাজত্ব কায়েম করেছেন তিনি। প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ার যে লড়াই, তাতে আশনা হাবিব ভাবনা বরাবরই অনবদ্য। তবে অভিনয়ের নিপুণতা ছাপিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আগ্নেয়গিরির মতো ফেটে পড়লেন এই অভিনেত্রী!
পুরানো ভিডিও ‘ভাইরাল’ করার নামে নেটিজেনদের একাংশের অপ্রাসঙ্গিক চর্চা আর অপপ্রচারে ত্যাক্ত-বিরক্ত ভাবনা এবার আর চুপ থাকলেন না। সরাসরি কড়া ভাষায় সতর্ক বার্তা দিলেন সমালোচকদের।
প্রকাশিত সেই পোস্টে ভাবনা লিখেছেন, ‘আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটিও যেমন স্টেজে আমার নৃত্যনাট্যের একটি অংশ। আমি নাচের কাপড় পরে আছি। মুক্তিযুদ্ধের নৃত্যনাট্য। নৃত্যনাট্য কী, সেটা গুগলে সার্চ করে নেবেন। আবার এখন যেসব রাজনৈতিক মানুষের সাথে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের অনুষ্ঠানের।’
এক বিন্দু সুবিধা নেননি দাবি করে ভাবনা বলেন, ‘৫০ মিনিটে তাদের সাথে কী কী কথা হয়েছে, সব টেলিভিশনে দেখতে পারবেন। অনেকদিন চুপ ছিলাম। একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে এক বিন্দু সুবিধা নিইনি। তবুও যেভাবে আমি বুলিং, অপমান থেকে শুরু করে আরও ভয়ংকর অনেক কিছুর শিকার হয়েছি, তা বলব কোনো একদিন।’
‘আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নেই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। সবার সাথেই কাজ করব। যেমন একজন ব্যবসায়ী সবার সাথে কাজ করে, যেমন একজন চাকরিজীবী সবসময় কাজ করে। একজন শিল্পী হিসেবে আমাকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডাকলে আমি যাব, আমি কাজ করব।’
শেষে লিখেছেন, ‘আমি কোনো দলের হয়ে কাজ করিনি, রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই, ছিলও না। ভবিষ্যতে হলে অবশ্যই আপনারা জানবেন। আমি কেবলমাত্র একজন শিল্পী হয়ে থাকতে চাই। অনেক পেছনে লাগছেন, এবার একটু আমাকে কাজ করতে দিন। ছবি আঁকতে দিন, কবিতা লিখতে দিন।’