আমি চাই রাহা বড় হয়ে যেন অ্যাথলেট হয় : আলিয়া

রূপালি পর্দার ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনেই কেটেছে মা-বাবার জীবন। ভক্তদের ধারণা ছিল উত্তরসূরি হিসেবে ছোট্ট রাহা কাপুরও রাজত্ব করবে বলিউডের রুপালি সাম্রাজ্যে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার সেই চেনা ছক ভেঙে দিয়ে মা আলিয়া ভাট শোনালেন এক অন্যরকম গল্প। যেখানে মেয়ের হাতে কোনো স্ক্রিপ্ট নয়, বরং তিনি দেখতে চান ব্যাট কিংবা গতির বল। সবুজে ঘেরা ক্রিকেট মাঠই কি তবে হতে যাচ্ছে কাপুর খানদানের এই রাজকন্যার নতুন রণক্ষেত্র? বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এমন ইচ্ছায় এখন তোলপাড় পুরো বি-টাউন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আলিয়া ভাট। প্রকাশিত সেই সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে আলিয়া বলেন, ‘রাহা ছোটবেলা থেকেই প্রচণ্ড চঞ্চল এবং প্রতিযোগী মনোভাবাপন্ন। আমি মনে মনে চাই ও বড় হয়ে যেন অ্যাথলেট হয়। ও এখনই খুব পরিশ্রমী এবং সারাক্ষণ ছোটাছুটি ও লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে পরিমাণ এনার্জি আমি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।’  এদিকে নিজের জীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে আলিয়া তার মা সোনি রাজদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, তার মা যেভাবে সংসার স

আমি চাই রাহা বড় হয়ে যেন অ্যাথলেট হয় : আলিয়া

রূপালি পর্দার ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনেই কেটেছে মা-বাবার জীবন। ভক্তদের ধারণা ছিল উত্তরসূরি হিসেবে ছোট্ট রাহা কাপুরও রাজত্ব করবে বলিউডের রুপালি সাম্রাজ্যে। কিন্তু গ্ল্যামার দুনিয়ার সেই চেনা ছক ভেঙে দিয়ে মা আলিয়া ভাট শোনালেন এক অন্যরকম গল্প। যেখানে মেয়ের হাতে কোনো স্ক্রিপ্ট নয়, বরং তিনি দেখতে চান ব্যাট কিংবা গতির বল। সবুজে ঘেরা ক্রিকেট মাঠই কি তবে হতে যাচ্ছে কাপুর খানদানের এই রাজকন্যার নতুন রণক্ষেত্র? বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এমন ইচ্ছায় এখন তোলপাড় পুরো বি-টাউন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আলিয়া ভাট। প্রকাশিত সেই সাক্ষাৎকারে মেয়েকে নিয়ে আলিয়া বলেন, ‘রাহা ছোটবেলা থেকেই প্রচণ্ড চঞ্চল এবং প্রতিযোগী মনোভাবাপন্ন। আমি মনে মনে চাই ও বড় হয়ে যেন অ্যাথলেট হয়। ও এখনই খুব পরিশ্রমী এবং সারাক্ষণ ছোটাছুটি ও লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে পরিমাণ এনার্জি আমি দেখি, তা একজন অ্যাথলিটের মতোই।’ 

এদিকে নিজের জীবনের অনুপ্রেরণা সম্পর্কে বলতে গিয়ে আলিয়া তার মা সোনি রাজদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, তার মা যেভাবে সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় সত্তাকে বাঁচিয়ে রেখেছেন, তা আলিয়াকে আজীবন অনুপ্রাণিত করে।

উল্লেখ্য, বর্তমানে বি-টাউনে ক্যারিয়ার সাফল্যের তুঙ্গে আছেন আলিয়া। খুব শিগগিরই আসন্ন সিনেমা ‘আলফা’-তে অ্যাকশন লুকে দেখা যাবে এই সুন্দরীকে। এছাড়া সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে পর্দায় দেখা যাবে তাকে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow