আমিরাতে আটকেপড়া বিমানের ২৮ ক্রুকে দেশে ফেরাবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু। তাদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। বুধবার (৪ মার্চ) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকা আছেন। আজ বুধবার দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে (বিএস-৩৪২) তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগির শেষ হচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জানা গেছে, আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। টিকিট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন

আমিরাতে আটকেপড়া বিমানের ২৮ ক্রুকে দেশে ফেরাবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু। তাদের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা।

বুধবার (৪ মার্চ) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ জন ফ্লাইট ক্রু আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকা আছেন। আজ বুধবার দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে (বিএস-৩৪২) তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এছাড়া যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগির শেষ হচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

টিকিট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ফোন ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এমএমএ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow