আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলায় প্রবাসী নিহত

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। খবর গালফ নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার পর তার ধ্বংসাবশেষ গিয়ে হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পড়ে। এতে সেখানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্ল্যান্ট এলাকা খালি করার সময় এক মিশরীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পাকিস্তানি ও অন্য দুইজন মিশরীয় নাগরিক। কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণে এখনও মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। এর আগে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক। তাদের একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলায় প্রবাসী নিহত

ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়ার পর তার ধ্বংসাবশেষ গিয়ে হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পড়ে। এতে সেখানে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় প্ল্যান্ট এলাকা খালি করার সময় এক মিশরীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন সামান্য আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন পাকিস্তানি ও অন্য দুইজন মিশরীয় নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নির্ধারণে এখনও মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক। তাদের একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow