আরও ভয়ংকর ও ধামাকায় নতুন ‘ধুরন্ধর’, আজই আসছে টিজার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির টিজার মুক্তির দিন ও সময়। রণবীর সিং নিজেই একটি রহস্যময় পোস্টার শেয়ার করে জানালেন, আজ ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১২ মিনিটে প্রকাশ পাবে ছবিটির টিজার। ওটিটিতে মুক্তির পরও দর্শকের আগ্রহ ধরে রাখা ‘ধুরন্ধর’ এবার বড় পর্দায় ফিরছে আরও বড়, আরও ভয়ংকর রূপে। পরিচালক আদিত্য ধর তার মেগা ব্লকবাস্টারের সিক্যুয়েলে কী চমক রেখেছেন, তা জানতেই মুখিয়ে আছেন অ্যাকশনপ্রেমী দর্শকরা। আজ সকালে আদিত্য ধরের টিম অফিসিয়ালি পোস্টার প্রকাশ করে ছবির নাম ও টিজার মুক্তির সময় ঘোষণা করে। পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘এবার বিগড়ে যাওয়ার সময় এসেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। টিজার আজ দুপুর ১২টা ১২ মিনিটে।’আরও পড়ুনলন্ডনে অপরাধ ও ঝুঁকি বেড়ে যাওয়ায় ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন টম ক্রুজ‘বর্ডার ২’ ঝড়ে হারিয়ে যাচ্ছে ‘মর্দানি ৩’? নির্মাতারা আরও জানিয়েছেন, ছবিটি ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায়। হ্যাশট্যাগের মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে এই সিক্যুয়েলে রণবীর সিংয়ের সঙ্গে ফিরছেন অক্ষয়

আরও ভয়ংকর ও ধামাকায় নতুন ‘ধুরন্ধর’, আজই আসছে টিজার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির টিজার মুক্তির দিন ও সময়। রণবীর সিং নিজেই একটি রহস্যময় পোস্টার শেয়ার করে জানালেন, আজ ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা ১২ মিনিটে প্রকাশ পাবে ছবিটির টিজার।

ওটিটিতে মুক্তির পরও দর্শকের আগ্রহ ধরে রাখা ‘ধুরন্ধর’ এবার বড় পর্দায় ফিরছে আরও বড়, আরও ভয়ংকর রূপে। পরিচালক আদিত্য ধর তার মেগা ব্লকবাস্টারের সিক্যুয়েলে কী চমক রেখেছেন, তা জানতেই মুখিয়ে আছেন অ্যাকশনপ্রেমী দর্শকরা।

আজ সকালে আদিত্য ধরের টিম অফিসিয়ালি পোস্টার প্রকাশ করে ছবির নাম ও টিজার মুক্তির সময় ঘোষণা করে। পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘এবার বিগড়ে যাওয়ার সময় এসেছে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। টিজার আজ দুপুর ১২টা ১২ মিনিটে।’

আরও পড়ুন
লন্ডনে অপরাধ ও ঝুঁকি বেড়ে যাওয়ায় ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন টম ক্রুজ
‘বর্ডার ২’ ঝড়ে হারিয়ে যাচ্ছে ‘মর্দানি ৩’?

নির্মাতারা আরও জানিয়েছেন, ছবিটি ১৯ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায়।

হ্যাশট্যাগের মাধ্যমেই নিশ্চিত করা হয়েছে এই সিক্যুয়েলে রণবীর সিংয়ের সঙ্গে ফিরছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন ও রাকেশ বেদী।

প্রথম পর্বে রেহমান ডাকাত চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। যদিও একটি সূত্র জানিয়েছে, দ্বিতীয় পর্বে তার উপস্থিতি থাকবে মূলত ফ্ল্যাশব্যাক দৃশ্যে। নতুন করে তার কোনো শুটিং হয়নি বলেও জানা গেছে।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সারা অর্জুন (ইয়ালিনা জামালি) জানান, দ্বিতীয় পর্বেই তার চরিত্রের আসল শক্তি ও বিস্তার দর্শক দেখতে পাবেন। শুরু থেকেই চরিত্রটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল বলেও জানান তিনি।

এর পাশাপাশি মিড-ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমায় বিশেষ চমক হিসেবে যুক্ত হচ্ছেন ভিকি কৌশল। তিনি নাকি আবারও হাজির হবেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’র মেজর বিহান শেরগিল চরিত্রে যা ছবির অ্যাকশন ও রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে।

রক্তক্ষয়ী প্রতিশোধ, রাজনৈতিক ষড়যন্ত্র, শক্তিশালী পারফরম্যান্স আর উচ্চমাত্রার অ্যাকশন মিলিয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দর্শকদের জন্যই বিশেষ ধামাকা হতে যাচ্ছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow