আরও ৬০ দিন বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার একটি কাঠামো তৈরির প্রচেষ্টাও চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। বার্তা সংস্থা রয়টার্স শনিবার (২৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দেওয়া হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধীরে ধীরে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করা বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে। এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের বন্দর অবরোধ শিথিল করা এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হয়নি। আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকেও প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করা হয়নি। বিশ্লেষকদের মতে, যুদ্ধবির

আরও ৬০ দিন বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে দুই পক্ষ। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার একটি কাঠামো তৈরির প্রচেষ্টাও চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)।

বার্তা সংস্থা রয়টার্স শনিবার (২৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দেওয়া হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধীরে ধীরে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালি হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি ইরানের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করা বা অন্য কোথাও স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।

এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের বন্দর অবরোধ শিথিল করা এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হয়নি। আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকেও প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করা হয়নি।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমতে পারে এবং পারমাণবিক ইস্যুতে নতুন কূটনৈতিক অগ্রগতির পথ তৈরি হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow