আরও ৭ শিশুর মৃত্যু, হাম উপসর্গে প্রাণহানি ৭৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে। একই সময়ে আরও ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে।

আরও ৭ শিশুর মৃত্যু, হাম উপসর্গে প্রাণহানি ৭৩৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৮ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে।

একই সময়ে আরও ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow