আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত হওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নির্দেশনায় দেশটির নাগরিকদের জন্য সড়ক ব্যবহার ও গাড়ি চলাচলেও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) দেশটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের গরমের পর সেখানে যেন আকাশ ভেঙে পড়েছে। এতে কোথাও কোথাও আকষ্মিক বন্যার সম্ভাবনা থাকায় নিচু অঞ্চলের নাগরিকদের সতর্ক করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে পুলিশ। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় ঝুঁকি বেড়েছে। মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতা দিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপাতত নিচু এলাকা থেকে দূরে থাকতে বলেছে তারা।  সতর্ক করে আরও বলা হয়েছে, বৃষ্টিতে অনেকে আবেগাপ্লুত হয়ে যান। এ সময় কেউ কেউ গাড়ি চালানো অবস্থায়

আরব আমিরাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতে প্রাণহানির শঙ্কা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বজ্রপাত হওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নির্দেশনায় দেশটির নাগরিকদের জন্য সড়ক ব্যবহার ও গাড়ি চলাচলেও বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) দেশটিতে ভারী বৃষ্টি শুরু হয়। গত কয়েকদিনের গরমের পর সেখানে যেন আকাশ ভেঙে পড়েছে। এতে কোথাও কোথাও আকষ্মিক বন্যার সম্ভাবনা থাকায় নিচু অঞ্চলের নাগরিকদের সতর্ক করা হয়েছে। এক বিবৃতিতে পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ডিসপ্লেতে গতির ব্যাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলতে বলেছে পুলিশ। বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং রাস্তাঘাঁট ভেজা থাকায় ঝুঁকি বেড়েছে। মোটরসাইকেল চালকদের নিরাপত্তাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। আবুধাবির সিভিল ডিফেন্স সতর্কতা দিয়েছে, বৃষ্টির কারণে নিচু অঞ্চলগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আপাতত নিচু এলাকা থেকে দূরে থাকতে বলেছে তারা।  সতর্ক করে আরও বলা হয়েছে, বৃষ্টিতে অনেকে আবেগাপ্লুত হয়ে যান। এ সময় কেউ কেউ গাড়ি চালানো অবস্থায় মোবাইলে বৃষ্টির ছবি তুলেন। তা করা যাবে না। কেউ নিষেধ অমান্য করলে জরিমানা গুনতে হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow