আরবী প্রভাষক নিয়োগে বৈষম্য নিরসনের দাবি ঢাবি শিক্ষার্থীদের

জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এমপিও নীতিমালার খসড়ায় আরবী প্রভাষক পদে ‘মাস্টার্স’ ডিগ্রির বৈষম্যমূলক শর্ত বহালে তা সংশোধন করে বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘একই বিশ্ববিদ্যালয় থেকে একই মানের স্নাতক ডিগ্রি অর্জন করার পর কেবল বিষয়ের কারণে ভিন্ন ভিন্ন শর্তারোপ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অযৌক্তিক শর্ত শিথিল করে সকল বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়োগ বিধিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।’ এসময় তারা শিক্ষাগত যোগ্যতার সমতা, সাধারণ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, বিভাগীয় বৈষম্য নিরসনের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরবি বিভাগের আবু উবাইদা, তারাজুল ইসলাম, তৌহিদ মুবাশশির, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মুক্তাদির, ইমরান হোসেন, আব্দুল্লাহ মিনহাজ, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সাইমা আলি,

আরবী প্রভাষক নিয়োগে বৈষম্য নিরসনের দাবি ঢাবি শিক্ষার্থীদের

জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এমপিও নীতিমালার খসড়ায় আরবী প্রভাষক পদে ‘মাস্টার্স’ ডিগ্রির বৈষম্যমূলক শর্ত বহালে তা সংশোধন করে বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আরবি বিভাগের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ‘একই বিশ্ববিদ্যালয় থেকে একই মানের স্নাতক ডিগ্রি অর্জন করার পর কেবল বিষয়ের কারণে ভিন্ন ভিন্ন শর্তারোপ করা কোনোভাবেই কাম্য নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অযৌক্তিক শর্ত শিথিল করে সকল বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়োগ বিধিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।’

এসময় তারা শিক্ষাগত যোগ্যতার সমতা, সাধারণ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি, বিভাগীয় বৈষম্য নিরসনের দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরবি বিভাগের আবু উবাইদা, তারাজুল ইসলাম, তৌহিদ মুবাশশির, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মুক্তাদির, ইমরান হোসেন, আব্দুল্লাহ মিনহাজ, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, সাইমা আলি, আনজু মিয়া,মাসুম, রফিকুল ইসলাম, আহমাদুল্লাহ, রাকিব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে একই দাবিতে বিগত কয়েকদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow