আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুল সংখ্যক মুদ্রা কিয়াট উদ্ধার করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হলাচিং থোয়াই মার্মা (২৪) ও একই এলাকার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)। তারা সবাই বাংলাদেশি মার্মা সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে

আরাকান আর্মির ৩ সদস্য গ্রেপ্তার
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের বিপুল সংখ্যক মুদ্রা কিয়াট উদ্ধার করা হয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারের অভ্যন্তর থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হলাচিং থোয়াই মার্মা (২৪) ও একই এলাকার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)। তারা সবাই বাংলাদেশি মার্মা সম্প্রদায়ের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ৩৪-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow