আরেক আসনে জামায়াত প্রার্থীর জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ১৮০ কেন্দ্রের মধ্যে ১৮০ কেন্দ্রের ফলাফলে জয়ী হয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ লাখ ৪২৪ ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ১৮০ কেন্দ্রের মধ্যে ১৮০ কেন্দ্রের ফলাফলে জয়ী হয়েছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ লাখ ৪২৪ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লার প্রার্থী মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
What's Your Reaction?