আরেকবার ঠিক ২৪ বছরেই ব্রাজিলের খরা কেটেছিল এই যুক্তরাষ্ট্রে, এবারও কি?

মিশন হেক্সা। সেই ২০০২ সালের পর থেকে এক মিশনেই ঘুরপাক খাচ্ছে ব্রাজিলের ফুটবল। এর মধ্যে কেটে গেছে ২৪টি বছর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ষষ্ঠ শিরোপার দেখা আর পায়নি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ শনিবার দিনগত রাত চারটায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ জায়ান্টকিলারখ্যাত মরক্কো। যুক্তরাষ্ট্রে খেলা। একটি পরিসংখ্যান নতুন করে আশার আলো দেখাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের। এই যুক্তরাষ্ট্রেই যে আরেকবার ২৪ বছরের শিরোপা খরা কেটেছিল! বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সালে প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ৭৪টিতে জয় এবং পাঁচটি শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে তাদের ২৪ বছরের শিরোপা-খরা চলছে, যা ১৯৭০ থেকে ১৯৯৪ সালের দীর্ঘ অপেক্ষার সমান। সেই খরা শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই, ১৯৯৪ সালে। এবারও কি তেমন কিছু হবে? হেক্সা-মিশনে ব্রাজিলের সমর্থকদের সামনে আশার আলো হতে পারে সেই অতীত পরিসংখ্যান। এমএমআর

আরেকবার ঠিক ২৪ বছরেই ব্রাজিলের খরা কেটেছিল এই যুক্তরাষ্ট্রে, এবারও কি?

মিশন হেক্সা। সেই ২০০২ সালের পর থেকে এক মিশনেই ঘুরপাক খাচ্ছে ব্রাজিলের ফুটবল। এর মধ্যে কেটে গেছে ২৪টি বছর। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ষষ্ঠ শিরোপার দেখা আর পায়নি।

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ শনিবার দিনগত রাত চারটায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ জায়ান্টকিলারখ্যাত মরক্কো।

যুক্তরাষ্ট্রে খেলা। একটি পরিসংখ্যান নতুন করে আশার আলো দেখাচ্ছে ব্রাজিলিয়ান সমর্থকদের। এই যুক্তরাষ্ট্রেই যে আরেকবার ২৪ বছরের শিরোপা খরা কেটেছিল!

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সালে প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ৭৪টিতে জয় এবং পাঁচটি শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি।

তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে তাদের ২৪ বছরের শিরোপা-খরা চলছে, যা ১৯৭০ থেকে ১৯৯৪ সালের দীর্ঘ অপেক্ষার সমান। সেই খরা শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই, ১৯৯৪ সালে।

এবারও কি তেমন কিছু হবে? হেক্সা-মিশনে ব্রাজিলের সমর্থকদের সামনে আশার আলো হতে পারে সেই অতীত পরিসংখ্যান।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow