আর্কটিকের ‘নিরাপত্তা’ জোরদারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা-নর্ডিক দেশগুলো

প্রতিরক্ষা, নিরাপত্তা, সহনশীলতা এবং টেকসই অর্থনৈতিক বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ে, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও আইসল্যান্ডের নেতারা। রোববার (১৫ মার্চ) নর্ডিক দেশ নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোর এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কেনরি নর্ডিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফার্গুসন, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ,ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টার্ন ফ্রোস্তাদোত্তির। নেতারা আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়ানো, ন্যাটোর উপস্থিতি শক্তিশালী করা এবং আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্যের চাপের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা ও সবুজ অর্থনৈতিক বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। সূত্র: ইউক্রেনিফর্ম কেএম

আর্কটিকের ‘নিরাপত্তা’ জোরদারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা-নর্ডিক দেশগুলো

প্রতিরক্ষা, নিরাপত্তা, সহনশীলতা এবং টেকসই অর্থনৈতিক বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ে, কানাডা, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও আইসল্যান্ডের নেতারা।

রোববার (১৫ মার্চ) নর্ডিক দেশ নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোর এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কেনরি নর্ডিক দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফার্গুসন, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ,ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্পো এবং আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টার্ন ফ্রোস্তাদোত্তির।

নেতারা আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বাড়ানো, ন্যাটোর উপস্থিতি শক্তিশালী করা এবং আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্যের চাপের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা ও সবুজ অর্থনৈতিক বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।

সূত্র: ইউক্রেনিফর্ম

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow