আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে রেফারি এলফাথ, যার অধীনে কখনও হারেননি মেসি

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাথ। ফিফার এই রেফারি নিয়োগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির জন্য একটি ইতিবাচক পরিসংখ্যান সামনে এসেছে। ৪৪ বছর বয়সী এই রেফারির পরিচালনায় এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি মেসি। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এলফাথের অধীনে চারটি ম্যাচ খেলেছেন তিনি এবং চারটিতেই জয় পেয়েছেন। এই ধারার শুরু হয় লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসির বিপক্ষে। সেই ম্যাচে দুর্দান্ত দূরপাল্লার গোলে দলকে এগিয়ে দেন মেসি। পরে নাটকীয় টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় ইন্টার মিয়ামি, যেখানে মেসিও সফলভাবে পেনাল্টি রূপান্তর করেন। এরপর মেজর লিগ সকার (এমএলএস)-এ এলফাথের পরিচালনায় আরও তিনটি ম্যাচ খেলেছেন মেসি। সবগুলোতেই জয় তুলে নেওয়ার পাশাপাশি চারটি গোলও করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। তবে শুধুমাত্র এই পরিসংখ্যানের ভিত্তিতে আর্জেন্টিনা কোনো বাড়তি সুবিধা পাবে-এমন দাবি করার সুযোগ নেই। তবুও গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালকে ঘিরে মেসি ও

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে রেফারি এলফাথ, যার অধীনে কখনও হারেননি মেসি

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাথ।

ফিফার এই রেফারি নিয়োগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির জন্য একটি ইতিবাচক পরিসংখ্যান সামনে এসেছে। ৪৪ বছর বয়সী এই রেফারির পরিচালনায় এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি মেসি। ২০২৩ সালে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর এলফাথের অধীনে চারটি ম্যাচ খেলেছেন তিনি এবং চারটিতেই জয় পেয়েছেন।

এই ধারার শুরু হয় লিগস কাপের ফাইনালে ন্যাশভিল এসসির বিপক্ষে। সেই ম্যাচে দুর্দান্ত দূরপাল্লার গোলে দলকে এগিয়ে দেন মেসি। পরে নাটকীয় টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় ইন্টার মিয়ামি, যেখানে মেসিও সফলভাবে পেনাল্টি রূপান্তর করেন।

এরপর মেজর লিগ সকার (এমএলএস)-এ এলফাথের পরিচালনায় আরও তিনটি ম্যাচ খেলেছেন মেসি। সবগুলোতেই জয় তুলে নেওয়ার পাশাপাশি চারটি গোলও করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

তবে শুধুমাত্র এই পরিসংখ্যানের ভিত্তিতে আর্জেন্টিনা কোনো বাড়তি সুবিধা পাবে-এমন দাবি করার সুযোগ নেই। তবুও গুরুত্বপূর্ণ এই সেমিফাইনালকে ঘিরে মেসি ও এলফাথের অপরাজিত রেকর্ড আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, ইংল্যান্ডের জন্যও এলফাথের কঠোর রেফারিং একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। বিশ্বকাপের আগে এমএলএসে মাত্র ১০টি ম্যাচ পরিচালনা করে তিনি ৪১টি হলুদ কার্ড, ৩টি লাল কার্ড দেখিয়েছেন এবং ৩টি পেনাল্টি দিয়েছেন। মাঠে নিয়ম প্রয়োগে তার কঠোর মনোভাব দুই দলের খেলোয়াড়দের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow