আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণার দাবি জয়ের

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ফুটবল উন্মাদনা শুরু হয়েছে। প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত ভক্ত-সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে পছন্দের দল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক ও মজার সব মন্তব্য। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আজ (১০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনাকে নিয়ে একটি মজার স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।’ তার এই মন্তব্য মূলত রসিকতার ছলে করা হলেও তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন। আর্জেন্টিনা সমর্থকেরা যেমন বিষয়টি উপভোগ করছেন, তেমনি প্রতিপক্ষ দলের সমর্থকেরাও মজার মন্তব্য করছেন। বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির সাফল্যের পর সমর্থকের সংখ্যা আরও বেড়েছে। বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই দেশের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও সমর্থকদের উচ্ছ্

আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণার দাবি জয়ের

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ফুটবল উন্মাদনা শুরু হয়েছে। প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত ভক্ত-সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে পছন্দের দল নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক ও মজার সব মন্তব্য। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

আজ (১০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনাকে নিয়ে একটি মজার স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।’

তার এই মন্তব্য মূলত রসিকতার ছলে করা হলেও তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন। আর্জেন্টিনা সমর্থকেরা যেমন বিষয়টি উপভোগ করছেন, তেমনি প্রতিপক্ষ দলের সমর্থকেরাও মজার মন্তব্য করছেন।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির সাফল্যের পর সমর্থকের সংখ্যা আরও বেড়েছে। বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই দেশের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে।

এমনকি বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার প্রতিবেদন প্রকাশ হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন এবং খেলোয়াড়দের কাছেও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

জয়ের স্ট্যাটাসেও সেই বাস্তবতারই প্রতিফলন দেখা গেছে। আর্জেন্টিনার জনসংখ্যার তুলনায় বাংলাদেশে দলটির সমর্থকসংখ্যা বেশি-এমন দাবি তুলে তিনি রসিকতার ছলে আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করার কথা বলেছেন।

আরও পড়ুন:
সেই ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে কী লিখেছিলেন দীপ্তি চৌধুরী 
এবারের বিশ্বকাপে কোন দলের পক্ষে মনির খান? 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব নাজি জয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার ফুটবল উন্মাদনার আবহে তার এই মন্তব্যও ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow