আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত পূর্ণিমা, মেসিকে নিয়ে আবেগঘন পোস্ট

বিশ্বকাপে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। প্রিয় দলের জয়ের আনন্দে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট করে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রশংসা করেছেন তিনি। বুধবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত। যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃৎস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’ পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অসংখ্য আর্জেন্টিনা সমর্থক তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। অনেকে লিওনেল মেসির নেতৃত্ব, দলের লড়াকু মানসিকতা এবং নাটকীয় প্রত্যাবর্তনের প্রশংসা করেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই জয় ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে চলছে উচ্ছ্বাস, তখন পূর্ণিমার এই আবেগঘন বার্তাও আর্জেন্টিনা সমর্থকদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow